
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে–এর প্রতিবেদনে দাবি করা হয়েছে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পাকিস্তানের যৌথবাহিনীর চেয়ারম্যানকে ভারতের উত্তর-পূর্বাঞ্চল যুক্ত বাংলাদেশের মানচিত্রসংবলিত পতাকা উপহার দিয়েছেন। তবে সিএ ফ্যাক্ট চেক জানিয়েছে, এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া।
প্রকৃতপক্ষে অধ্যাপক ইউনূস উপহার দিয়েছেন ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ নামে একটি চিত্রসংকলন, যেখানে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্র সংকলিত হয়েছে। প্রচ্ছদে বাংলাদেশের মানচিত্র শিল্পরূপে অঙ্কিত হলেও সেখানে ভারতের কোনো অংশ অন্তর্ভুক্ত হয়নি।
সিএ ফ্যাক্ট চেকের বিশ্লেষণ অনুযায়ী, মানচিত্রটি বাংলাদেশের মূল ভূচিত্রের সঙ্গে প্রায় হুবহু মিলে যায়। অধ্যাপক ইউনূস এই একই সংকলন জাতিসংঘ মহাসচিব, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকেও উপহার দিয়েছেন।
12 DIT Extention Road, Alam Tower (8th Floor), Motijheel C/A, Dhaka-1000.
Copyright © 2026 dpcnews24.com. All rights reserved.