
টেকসই উন্নয়ন হলে প্রতিটি দুর্বল ও প্রান্তিক মানুষ জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে সুরক্ষিত থাকবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রাজধানীর আলোকি-তে আয়োজিত সিওপি নেটওয়ার্ক কনভেনশন ২০২৫—এমপাওয়ার উইমেন ফর ক্লাইমেট রিসাইলেন্ট সোসাইটিজ (ফেজ-২) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, নারীর অদম্য সাহস ও নেতৃত্বই জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে পারে। অনুষ্ঠানে ১০ জন অদম্য নারীকে পুরস্কার দেওয়া হয় এবং পরিবেশ উপদেষ্টা জলবায়ু অভিযোজন বিষয়ক স্টল পরিদর্শন করেন।
12 DIT Extention Road, Alam Tower (8th Floor), Motijheel C/A, Dhaka-1000.
Copyright © 2026 dpcnews24.com. All rights reserved.