ঢাকা, ১৯ এপ্রিল, চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল ঠাকুরগাঁওয়ে স্থাপনের দাবিতে ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, বিকাল ৩টা, জাতীয় প্রেসক্লাব, ঢাকায় এক শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করছে ঠাকুরগাঁওবাসী।
উল্লেখ্য, চীন সরকার বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের ১,০০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে। দেশের স্বাস্থ্য খাতে এটি একটি যুগান্তকারী সুযোগ। কিন্তু সম্ভাব্য স্থান হিসেবে কয়েকটি এলাকার নাম আলোচনায় থাকলেও ঠাকুরগাঁওয়ের মতো একটি সীমান্তবর্তী, চিকিৎসা সুবিধাবঞ্চিত অঞ্চলের দাবি এখন জাতীয় পর্যায়ে জোরালোভাবে উঠছে।
এই মানববন্ধনের সভাপতি ছিলেন ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন। তিনি বলেন: “ঠাকুরগাঁও শুধু একটি জেলা নয়, এটি একটি বিস্তৃত জনপদের কেন্দ্রবিন্দু। এখানে প্রায় ২০ লক্ষ্যাধিক মানুষের বসবাস। পাশ্ববর্তী সর্বসীমান্ত জেলা পঞ্চগড় সহ আমাদের এ অঞ্চলের প্রায় ৪০ লক্ষধিক মানুষ আধুনিক চিকিৎসা থেকে বঞ্চিত। আমাদের এখানে নেই আইসিইউ, নেই সিসিইউ, নেই কার্ডিয়াক বা নিউরো ইউনিট। একটি হার্ট অ্যাটাক বা ব্রেইন স্ট্রোক মানেই জীবন ঝুঁকিতে পড়া। আমরা চাই, এই হাসপাতাল ঠাকুরগাঁওয়েই হোক—এটি কেবল উন্নয়ন নয়, এটি জীবন রক্ষার দাবি। পাশাপাশি এটি ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর ও আশেপাশের অঞ্চলের চিকিৎসা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে। এই হাসপাতাল হবে আমাদের চিকিৎসা স্বাধীনতার প্রতীক।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)-এর সভাপতি ডা. নজরুল ইসলাম। তিনি বলেন:
“যে জেলায় একটি আইসিইউ পর্যন্ত নেই, সেখানে আন্তর্জাতিক হাসপাতাল স্থাপন না করা শুধু অবিচার নয়, এটি জনস্বাস্থ্য নিরাপত্তার প্রশ্ন। ঠাকুরগাঁওয়ে হাসপাতাল স্থাপন হলে অন্তত তিনটি জেলার হাজার হাজার মানুষের জীবন বাঁচবে।”
অথিতির বক্তব্যে গন অধিকার পরিষদের মুখপাত্র ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: ফারুক হাসান বলেন:
“চিকিৎসা শুধু বড় শহরের মানুষের একচেটিয়া সুবিধা হতে পারে না। ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক হাসপাতাল স্থাপনের মাধ্যমে স্বাস্থ্যসেবা আরও বিকেন্দ্রীকৃত হবে এবং স্বাস্থ্য পর্যটনের দিকেও নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।
অতিথির বক্তব্যদানকালে বিশিষ্ট ব্যবসায়ী বেলাল হোসাইন বলেন:
“এই হাসপাতাল শুধু স্বাস্থ্যসেবা নয়, বরং একটি অঞ্চলের অর্থনীতি, কর্মসংস্থান ও সামগ্রিক উন্নয়নের চালিকাশক্তি হয়ে উঠবে। সরকারের উচিত, এই দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা।”
মানববন্ধনে ঢাকাস্থ ঠাকুরগাঁও সদর উপজেলা কল্যান সমিতি র সভাপতি এ পারভেজ লাবু ঠাকুরগাঁওয়ে এ হাসপাতাল নির্মানের নানা যৌক্তিকতা তুলে ধরেন।
12 DIT Extention Road, Alam Tower (8th Floor), Motijheel C/A, Dhaka-1000.
Copyright © 2026 dpcnews24.com. All rights reserved.