
বাংলাদেশের উন্নয়ন ও মানবিক অগ্রাধিকারকে সমর্থনে সহযোগিতার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে জার্মানী। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক ভাইস মিনিস্টার জোহান সাতফের ঢাকা সফর শেষে বুধবার জার্মান দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সাতফ ঢাকায় সরকারি কর্মকর্তা, উন্নয়ন অংশীদার ও জাতিসংঘ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন এবং কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা কার্যক্রম পরিদর্শন করেন। তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য স্থায়ী সমাধান ও নিরাপদ প্রত্যাবর্তনে জার্মানী বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশে থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সফর দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা, মানবিক দায়িত্ব ও টেকসই উন্নয়নের যৌথ অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে।
12 DIT Extention Road, Alam Tower (8th Floor), Motijheel C/A, Dhaka-1000.
Copyright © 2026 dpcnews24.com. All rights reserved.