শেরপুর জেলার সদর উপজেলার ৭নং ভাত শালা ইউনিয়নের কুঠুরা কান্দা গ্রামের আয়নাল হক(।৬৫)। পাশের গ্রামের সাদ্দামকে( ৩০) থেকে টাকা ধার দেন। পরে ওনার পাওনা টাকা ফেরত চাইলে সাদ্দাম অস্বীকার করেন এবং অনেক হুমকি ধামকি দিতে থাকে, তাই আয়নাল হক শেরপুর আদালতে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলার নাম্বারটি হল ৪০৭/২০২২এই মামলায় সাদ্দামের সাজা হয়। এতে সাদ্দাম রাগান্বিত হয়ে আজ সকাল আনুমানিক ৬ টার সময় যখন আয়নাল হক বেগুন নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সরকঘাট ব্রিজ নামক জায়গায় আয়নাল হক কে গাড়ি থেকে নামিয়ে সাদ্দাম সহ আরো ৪-৫ জন মিলে বেধড়ক পিটাতে থাকে। এরপর আয়নাল হকের বৃদ্ধাঙ্গুলের সাপ নিতে থাকে ৫-৬ টা স্ট্যাম্পের উপর এবং আয়নাল হকের পকেটে থাকা মোবাইল মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। এমতাবস্থায় আয়নাল হকের চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হয়ে যায় এবং দুর্বৃত্তরা পালিয়ে যায় তারপর গ্রামবাসী আয়নাল হক কে শেরপুর সদর হসপিটালে ভর্তি করেন। এবং আয়নাল হকের শ্রী বাদী হয়ে শেরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন উক্ত অভিযোগটির তদন্ত চলমান রয়েছে।
12 DIT Extention Road, Alam Tower (8th Floor), Motijheel C/A, Dhaka-1000.
Copyright © 2026 dpcnews24.com. All rights reserved.