রাজধানীর কলাবাগান এলাকা থেকে ১৬ লাখ টাকা মূল্যের ৪০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কলাবাগান থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম-রকি এলেক্স কাল্লু (২৩)। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয় কলাবাগান থানার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে কলাবাগান থানাধীন ১৫৩/১ ফ্রি স্কুল স্ট্রিট, মোজাম্মেলের বাসার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে আজ ভোর রাতে কাল্লুকে গ্রেফতার ও ৪০ কেজি গাঁজা উদ্ধার করে।
এ ঘটনায় কলাবাগান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
12 DIT Extention Road, Alam Tower (8th Floor), Motijheel C/A, Dhaka-1000.
Copyright © 2026 dpcnews24.com. All rights reserved.