ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ পালিত

মোঃ সাহেব আলী, মাগুরা :
  • আপডেট সময় : ১২:৩৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / ৫২৯ বার পড়া হয়েছে

যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ পালিত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ তারিখে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালন উপলক্ষ্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মাগুরা মোতাকাব্বীর আহমেদ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় এমপি আলহাজ্ব মনোয়ার হোসেন খান সংসদ সদস্য মাগুরা- ০১, মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আলী আহম্মেদ, মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই যোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে জেলা অডিটোরিয়ামে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও মোনাজাতে জেলা প্রশাসক অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা জুলাই শহিদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং জুলাইয়ের মাহাত্ম্য সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়। শহিদদের রুহের মাগফিরাত ও দেশের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলার বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বেলা ১২:৩০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার তুলা চাষিদের মাঝে তুলা উন্নয়ন বোর্ড, ঝিনাইদহ জোন কর্তৃক বীজ, সার, বলাইনাশক ইত্যাদি প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক কৃষকদের হাতে প্রণোদনা সামগ্রী তুলে দেন। এ সময় তিনি কৃষি উৎপাদন বৃদ্ধি, তুলা চাষ সম্প্রসারণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন সহায়তা কার্যক্রমের সুফল যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ পালিত

আপডেট সময় : ১২:৩৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬