ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাসন থানার বিশেষ অভিযানে আন্তজেলা মোটরসাইকেল চোরসহ ২ আসামি গ্রেপ্তার

গাজীপুর নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / ৫৩৬ বার পড়া হয়েছে

গাজীপুরের বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে একটি মোটরসাইকেল চুরি মামলার এজাহারভুক্ত আন্তজেলা কুখ্যাত চোরসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার, ২০ জুলাই পরিচালিত অভিযানের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মোটরসাইকেল চুরি মামলার এজাহারভুক্ত আসামি মো. কাজল মিয়া (৩৯)। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে গাজীপুরের বাসন থানার ভোগড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্য।

আরও পড়ুন, 

এছাড়া গ্রেপ্তার হওয়া অপর ব্যক্তি মো. মনির হোসেন (৩৯) গাজীপুরের বাসিন্দা এবং তার বিরুদ্ধে আদালতের জিআর গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পুলিশ জানায়, বিশেষ অভিযান পরিচালনা করে দুই আসামিকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাসন থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

বাসন থানার বিশেষ অভিযানে আন্তজেলা মোটরসাইকেল চোরসহ ২ আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬