ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাইরাল ভিডিও বিতর্কে ফেসবুক পোস্টে রাশেদ খাঁনের প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১১:০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / ৫৩৫ বার পড়া হয়েছে

ভিডিও বিতর্কে ফেসবুক পোস্টে রাশেদ খাঁনের প্রশ্ন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের ভাইরাল হওয়া একটি ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এবার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি ভিডিওটি প্রকাশের পর সংশ্লিষ্ট তরুণীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। রাশেদ খাঁন লেখেন, ভিডিও ধারণের সময় দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি না করে, ভিডিও ছড়িয়ে পড়ার পর দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করা জামায়াতের নীতি বা ফতোয়ার আলোকে কতটা ইসলামসম্মত—সেই প্রশ্ন জনমনে উঠেছে।

আরও পড়ুন, 

একই পোস্টে তিনি আরও জানতে চান, এ ঘটনায় সংশ্লিষ্ট সংসদ সদস্যের বিরুদ্ধে বিরোধীদল জাতীয় সংসদে কোনো ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেবে কি না, নাকি বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে দলে তাকে দায়মুক্তি দেওয়া হবে।পোস্টের শেষাংশে তিনি ব্যঙ্গাত্মক ভাষায় দলের গঠনতন্ত্র ও শরিয়া আইনের আলোকে ন্যায়বিচার নিশ্চিত করার প্রসঙ্গও উল্লেখ করেন।

উল্লেখ্য, সম্প্রতি গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে এমপি গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী, ভিডিওতে থাকা তরুণী এবং ওই তরুণীর বাবার পক্ষ থেকে দাবি করা হয়, তরুণীটি তার বৈধ দ্বিতীয় স্ত্রী। তবে ভিডিও প্রকাশের পর এই দাবি নিয়েও সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে বিতর্ক অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

ভাইরাল ভিডিও বিতর্কে ফেসবুক পোস্টে রাশেদ খাঁনের প্রশ্ন

আপডেট সময় : ১১:০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬