ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বেড়েছে ডলারের বিনিময় হার, প্রকাশ হলো নতুন রেট

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৮:১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / ৫৪৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক বাজারের প্রভাবে বদলেছে মুদ্রা বিনিময় হার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে আবারও বেড়েছে মার্কিন ডলারের দাম। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর শর্ত বাস্তবায়নের অংশ হিসেবে ধাপে ধাপে ডলারের বিনিময় হার সমন্বয় করায় চলতি মাসে ডলারের দাম প্রায় ৯০ পয়সা বেড়েছে।

বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর তথ্য অনুযায়ী, ২৩ জুলাই ডলারের আন্তঃব্যাংক দর দাঁড়িয়েছে ১২৩ টাকা ৭০ পয়সা। গত মাসজুড়ে এই দর ছিল ১২২ টাকা ৮৫ পয়সা। শুধু ডলার নয়, অন্যান্য প্রধান বৈদেশিক মুদ্রার বিনিময় হারেও পরিবর্তন এসেছে। আজকের হিসাবে ইউরোর দর ১৪১ টাকা ১৪ পয়সা, ব্রিটিশ পাউন্ড ১৬৫ টাকা ৩৯ পয়সা, সৌদি রিয়াল ৩২ টাকা ৮২ পয়সা এবং সংযুক্ত আরব আমিরাতের দিরহাম ৩৩ টাকা ৫৩ পয়সা।

আরও পড়ুন, 

বিশ্লেষকদের মতে, রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক থাকায় খোলাবাজার ও ব্যাংকিং চ্যানেলের ডলারের দামের ব্যবধান অনেকটাই কমেছে। তবে আইএমএফের শর্ত অনুযায়ী বিনিময় হার বাজারভিত্তিক করার প্রক্রিয়ায় ডলারের দাম কিছুটা বাড়ছে।

এদিকে, ডলারের দাম বাড়ায় আমদানিকারকদের ব্যয় বৃদ্ধি পাচ্ছে। ফলে শিল্পের কাঁচামাল ও আমদানিনির্ভর পণ্যের দামে চাপ তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে। অন্যদিকে, কেন্দ্রীয় ব্যাংক বলছে, বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে নিয়মিত নজরদারি অব্যাহত রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী নীতিগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৭
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩
  • ১২:০২
  • ৪:৩০
  • ৬:২২
  • ৭:৩৭
  • ৫:৩৯

বেড়েছে ডলারের বিনিময় হার, প্রকাশ হলো নতুন রেট

আপডেট সময় : ০৮:১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬