ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে বাসন থানার বিশেষ অভিযানে কুখ্যাত ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৪

সালমা বানু, গাজীপুর বিশেষ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৪০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / ৫৩১ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামি, ডাকাতি প্রস্তুতি মামলার সন্দেহভাজনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছে অস্ত্র মামলার এজাহারভুক্ত আসামি মো. জুয়েল। পুলিশ তাকে কুখ্যাত ছিনতাইকারী হিসেবে উল্লেখ করেছে। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বাসিন্দা এবং বর্তমানে গাজীপুর মহানগরের সদর এলাকায় বসবাস করছিলেন।

এছাড়া ডাকাতি প্রস্তুতি মামলার তদন্তে সন্দিগ্ধ হিসেবে রমজান আলী ও মো. আলামিনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তাদের ছিনতাইকারী হিসেবে উল্লেখ করেছে। অন্যদিকে সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি বাছির উদ্দিনকেও গ্রেপ্তার করা হয়।

বাসন থানা পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

গাজীপুরে বাসন থানার বিশেষ অভিযানে কুখ্যাত ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৪

আপডেট সময় : ০৯:৪০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬