ঢাকা ০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শৈলকুপায় ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ জসিম হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:২৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / ৫৩১ বার পড়া হয়েছে

ঝিনাইদহের শৈলকুপায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত বলে অভিযোগ থাকা একটি হিরো স্পেন্ডার মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চননগর এলাকার মাসুম বিল্লাহ (২৭), আরাপপুর এলাকার মাজেদুল হক ওরফে শিমুল (৩৯) এবং মাগুরার শ্রীপুর উপজেলার বৈরীশাট এলাকার আতাউর রহমান ওরফে সজীব (৩৩)।

পুলিশের দাবি, আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে মাসুম বিল্লাহর কাছ থেকে ১৬২ পিস, শিমুলের কাছ থেকে ১৮ পিস এবং সজীবের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি লাল রঙের হিরো স্পেন্ডার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় এসআই (নিঃ) মো. রাকিবুল ইসলাম বাদী হয়ে শৈলকুপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন। পুলিশের অভিযোগ, গ্রেপ্তার তিনজন পরস্পর যোগসাজশে মোটরসাইকেল ব্যবহার করে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে বহন ও সংরক্ষণ করছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

শৈলকুপায় ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:২৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬