জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত, পরিবারের হাতে তারেক রহমানের উপহার
- আপডেট সময় : ০৬:৪২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- / ৫১৪ বার পড়া হয়েছে
২০২৪ সালের জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ মাগুরা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ সকল শহীদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতারা।
বৃহস্পতিবার বিকেলে মাগুরা জেলার বিভিন্ন স্থানে শহীদদের কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত শেষে তারা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারের সদস্যদের হাতে উপহার তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আনোয়ার পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম এবং যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সম্রাট। নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মেহেদী হাসান রাব্বিসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।















