ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কারাদণ্ড, সরকারি শিক্ষক সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৪:২৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / ৫৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাকরির নিয়োগ পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে গিয়ে কারাদণ্ডের পর সাময়িক বরখাস্ত হয়েছেন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বরখাস্ত হওয়া শিক্ষক জুয়েল রানা রানীশংকৈল উপজেলার প্রায়াগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গত ২০ জুন ঢাকার লালবাগে জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে ‘জারিকারক’ পদের লিখিত পরীক্ষায় অন্য একজনের হয়ে প্রক্সি দিতে গিয়ে তিনি হাতেনাতে ধরা পড়েন।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাকে আটক করলে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান সংক্ষিপ্ত বিচার শেষে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে উপজেলা শিক্ষা অফিস জানায়, গ্রেপ্তার ও দণ্ডিত হওয়ার তথ্য গোপন করে জুয়েল রানা অসুস্থতার অজুহাতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কথা জানিয়েছিলেন। পরে সংবাদমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানার পর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব না পাওয়ায় সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষা ব্যবস্থার ভাবমূর্তি রক্ষায় ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম জানান, জুয়েল রানা দুই দিনের ছুটি নিয়েছিলেন। পরে তিনি অসুস্থ হয়ে রংপুরে হাসপাতালে ভর্তি আছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল। পরে সংবাদমাধ্যমে প্রক্সি পরীক্ষার ঘটনায় গ্রেপ্তারের বিষয়টি জানতে পারেন।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কারাদণ্ড, সরকারি শিক্ষক সাময়িক বরখাস্ত

আপডেট সময় : ০৪:২৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬