মাগুরায় শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় গানেগানে জুলাই অদ্ভুত্থান অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:২৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ৫৩৩ বার পড়া হয়েছে
মাগুরায় ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা, আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশের স্বপ্নকে সুরের মূর্ছনায় ধরে রাখতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমি’র ব্যবস্থাপনায় সংগীত অনুষ্ঠান গানে গানে জুলাই অনুষ্ঠিত হয়। সোমবার ০৩ আগস্ট ২০২৬ খ্রি: বিকাল ৫ টার সময় জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ আব্দুল কাদের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মাগুরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোতাকাব্বীর আহমেদ জেলা প্রশাসক ও সভাপতি, জেলা শিল্পকলা একাডেমি, মাগুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলী আহম্মেদ প্রশাসক জেলা পরিষদ, মাগুরা, ডাঃ মোঃ শামীম কবির সিভিল সার্জন, মাগুরা।
এছাড়াও উপস্থিত ছিলেন, মাগুরা জেলা শিল্পকলা একাডেমি কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, মাগুরা জেলা জাসাস সদস্য সচিব এম ফেরদৌস রেজা, মাগুরা সদর উপজেলা নিবাহী অফিসার ইউএনও মেহেরুন্নাহার সহ প্রমুখ।















