ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরা মহম্মদপুর নবাগত উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান শিলু

সাহেব আলী, ​স্টাফ রিপোর্টার মাগুরা:
  • আপডেট সময় : ১০:৩৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / ৫১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক অফিস আদেশে মাগুরার মহম্মদপুর উপজেলা কৃষি অফিসে নতুন উপজেলা কৃষি অফিসার (গ্রেড-৬) হিসেবে পদায়ন করা হয়েছে ইসরাত জাহান শিলু (পরিচিতি নং-৩৪৬১)-কে। তিনি ইতিপূর্বে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা কৃষি অফিসে অতিরিক্ত কৃষি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অন্যদিকে, মহম্মদপুরের বর্তমান উপজেলা কৃষি অফিসার (গ্রেড-৬) পিযুষ রায় (পরিচিতি নং-৩১৭৩)-কে বাগেরহাটের মোংলা উপজেলায় উপজেলা কৃষি অফিসার হিসেবে বদলি করা হয়েছে। ​মহম্মদপুরের কৃষি খাতের সার্বিক উন্নয়ন, কৃষকের কল্যাণ এবং আধুনিক প্রযুক্তির প্রসারে বিদায়ী উপজেলা কৃষি অফিসার পিযুষ রায়ের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হচ্ছে।

​একই সাথে, নবনিযুক্ত উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান শিলু কে মহম্মদপুরে আন্তরিক স্বাগত ও অভিনন্দন জানানো হচ্ছে। আশা প্রকাশ করা হচ্ছে, তাঁর গতিশীল নেতৃত্বে মহম্মদপুরের কৃষি খাত আরও এক ধাপ এগিয়ে যাবে এবং স্থানীয় কৃষক সমাজ নতুন দিগন্তের ছোঁয়া পাবে। ​মহম্মদপুরের সার্বিক উন্নয়ন ও কৃষি সংশ্লিষ্ট বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সাংবাদিক সমাজ সবসময় তাঁদের নিরবচ্ছিন্ন সহযোগিতা অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৭
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩
  • ১২:০২
  • ৪:৩০
  • ৬:২২
  • ৭:৩৭
  • ৫:৩৯

মাগুরা মহম্মদপুর নবাগত উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান শিলু

আপডেট সময় : ১০:৩৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬