ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে মাগুরায় জেলা প্রশাসন ও শহীদ পরিবারের শ্রদ্ধাঞ্জলি

মোঃ সাহেব আলী, মাগুরা :
  • আপডেট সময় : ০৪:৪৮:১০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ৫৩৮ বার পড়া হয়েছে

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাগুরায় পালিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। দিবসটি উপলক্ষে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে বৈষম্যবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

​বুধবার সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ।

পুষ্পস্তবক অর্পণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান এমপি, জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ এবং পুলিশ সুপার (এসপি) মোল্লা আজাদ হোসেন, মাগুরা সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার ইউএনও মেহেরুন্নাহার, মাগুরা সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকনুজ্জামান, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাঃ আফজাল হোসেন।

​এছাড়া মাগুরা জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী সমাজ এবং জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের পরিবার ও স্বজনেরা শহীদ বেদীতে ফুল দিয়ে বীর সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

মাগুরায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে মাগুরায় জেলা প্রশাসন ও শহীদ পরিবারের শ্রদ্ধাঞ্জলি

আপডেট সময় : ০৪:৪৮:১০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬