ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৫২:৩১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ৫৩৬ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বুধবার ৫ আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আসেন, দেখা হবে, ইনশাআল্লাহ রাজপথে।’

জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবারের দেখভাল এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করাকে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, যারা জুলাইয়ে আত্মাহুতি দিয়েছেন, তাদের পরিবারের রক্ষণাবেক্ষণ এবং যারা আহত হয়েছেন, দৃষ্টিশক্তি বা অঙ্গ হারিয়েছেন—তাদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

অনুষ্ঠানে উপস্থিত জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের উদ্দেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, ‘আপনাদের নির্বাচিত সরকার আমরা। ভুল হলে আমাদের শুধরিয়ে দেবেন।’ একই সঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার আওয়ামী লীগের মতো হতে চায় না। আওয়ামী লীগের বিরুদ্ধে হত্যা, গুম, নির্যাতন, অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, এসব ঘটনার জন্য দলটির মধ্যে কোনো অনুশোচনা বা লজ্জাবোধ নেই।

নিজের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে তিনি বলেন, ২৭ বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি। এখন ৮২ বছর বয়সে বাংলাদেশের জন্য আরেকটি যুদ্ধ করব। বাংলাদেশের জনগণের শাসন ও গণতন্ত্রকে চিরস্থায়ী করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। ১৯৭১ সালে বাংলাদেশের জন্য রক্ত দেওয়ার কথা উল্লেখ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, তিনি এমন বাংলাদেশ দেখার জন্য মুক্তিযুদ্ধে আহত হননি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

আপডেট সময় : ০৬:৫২:৩১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬