সংবাদ শিরোনাম ::
আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়

সাহেব আলী, স্টাফ রিপোর্টার:
- আপডেট সময় : ১০:২১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ৫১৮ বার পড়া হয়েছে
৯/৮/২৬তারিখ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মাগুরা জনাব মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডা: মোঃ শামীম কবির, অন্যান্য কর্মকর্তাগণ।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম, বাজার মনিটরিং, যানবাহন চলাচল, পাশাপাশি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তর ও আইনশৃঙ্খল, ইভটিজিং, কিশোর অপরাধ, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।



























