ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরা জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় `ভিলেজ ডিফেন্স পার্টি’ গঠন ও শুভ উদ্বোধন 

সাহেব আলী, মাগুরা স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১২:১৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ৫২২ বার পড়া হয়েছে

“জাগো জাগো জাগো—গড়বো সোনার দেশ, সবার আগে বাংলাদেশ।”

উপর্যুক্ত দেশপ্রেমমূলক আহ্বানকে সামনে রেখে মাগুরা জেলা পুলিশের উদ্যোগে গ্রামীণ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা, চুরি, ডাকাতি, দস্যুতা, মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং জনগণের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিতকরণের লক্ষ্যে “ভিলেজ ডিফেন্স পার্টি” গঠন ও শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

০৮ আগস্ট ২০২৬ খ্রিঃ তারিখ রাত ১১:০০ টায় শ্রীপুর থানাধীন চন্ডীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গয়েশপুর, শ্রীপুর, মাগুরায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে “ভিলেজ ডিফেন্স পার্টি”-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলী আহমেদ, চেয়ারম্যান, জেলা পরিষদ, মাগুরা।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় প্রান্তিক পর্যায়ে নিরাপত্তা জোরদার ও জনসম্পৃক্ততার মাধ্যমে সুরক্ষার নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, গ্রামীণ পর্যায়ে টেকসই আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। “ভিলেজ ডিফেন্স পার্টি” গঠনের মাধ্যমে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে একটি কার্যকর কমিউনিটি পুলিশিং ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। পাশাপাশি মাদক, জুয়া, চুরি, ছিনতাইসহ সকল প্রকার অপরাধ প্রতিরোধে সমাজের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব থান্দার খায়রুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মাগুরা; শ্রীপুর থানা অফিসার ইনচার্জসহ থানা পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ। উদ্বোধন শেষে ভিলেজ ডিফেন্স পার্টির সদস্যদের মাঝে লাঠি, বাঁশি ও গামছা বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

মাগুরা জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় `ভিলেজ ডিফেন্স পার্টি’ গঠন ও শুভ উদ্বোধন 

আপডেট সময় : ১২:১৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬