ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুগন্ধি চালের দাম বাড়তেই রপ্তানিতে সরকারের কড়াকড়ি

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৪৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / ৫২৬ বার পড়া হয়েছে

দেশের বাজারে সুগন্ধি চালের দাম ও চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় রপ্তানিতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। আগে অনুমোদন দেওয়া রপ্তানি কোটা কমানো বা সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তারা প্রকৃতপক্ষে কত পরিমাণ সুগন্ধি চাল বিদেশে রপ্তানি করেছে, তার বিস্তারিত তথ্য জমা দিতে বলা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বর্তমান বাজার পরিস্থিতি এবং অভ্যন্তরীণ চাহিদা বিবেচনায় আগে দেওয়া রপ্তানি অনুমোদনের পরিমাণ হ্রাস বা সমন্বয় করা প্রয়োজন। ফলে অনুমোদন পাওয়ার পরও যারা পুরো কোটা রপ্তানি করতে পারেনি, তাদের অব্যবহৃত কোটা পুনর্বিবেচনার আওতায় আসতে পারে। এর আগে গত ২ আগস্ট সুগন্ধি চালের বাজার পরিস্থিতি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দেখা যায়, অনুমোদন পাওয়া অনেক প্রতিষ্ঠানই নির্ধারিত কোটা অনুযায়ী চাল রপ্তানি করতে পারেনি। কেউ কেউ করেছে আংশিক রপ্তানি। এতে অনুমোদিত কোটা ও প্রকৃত রপ্তানির মধ্যে বড় ব্যবধান তৈরি হয়েছে।

এর আগে খাদ্য মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে দুই দফায় ২৭৮টি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার ২৭০ টন সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। এদিকে ব্যবসায়ীদের অভিযোগ, দেশের বড় কয়েকটি চালকল মালিকের কাছে বিপুল পরিমাণ সুগন্ধি চাল মজুদ রয়েছে। বাজারে প্রয়োজন অনুযায়ী চাল সরবরাহ না করায় কৃত্রিম সংকট তৈরি হয়ে দাম বাড়ছে বলেও অভিযোগ রয়েছে।

এ পরিস্থিতিতে কৃত্রিম সংকট ও অতিরিক্ত মুনাফার প্রবণতা ঠেকাতে বাজার তদারকি জোরদারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলোর মাধ্যমে মনিটরিং বাড়ানো হচ্ছে। েপ্রতিষ্ঠানগুলোর কাছ থেকে প্রকৃত রপ্তানির তথ্য পাওয়ার পর তা যাচাই করে অনুমোদিত রপ্তানি কোটা কমানো বা সমন্বয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

সুগন্ধি চালের দাম বাড়তেই রপ্তানিতে সরকারের কড়াকড়ি

আপডেট সময় : ০২:৪৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬