ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:১৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / ৫২৯ বার পড়া হয়েছে

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুও উপস্থিত ছিলেন।

হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাক্ষাতের বিষয়টি জানান। এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হন। তিনি ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় বিরোধী জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। নির্বাচনে ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন সংসদ সদস্য ভোট দেন।

দুপুরের পর জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন বিকেল ৫টা ২০ মিনিটে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন। পরে নির্বাচন কমিশন গেজেটের মাধ্যমে তাকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে।

ফলাফল ঘোষণার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় দুজনকে করমর্দন ও আলিঙ্গন করতেও দেখা যায়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনের মধ্য দিয়ে প্রায় ৩৫ বছর পর বাংলাদেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। তিনি দীর্ঘদিন বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ের পর তিনি দেশের সাংবিধানিকভাবে সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন। নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণের অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যায় হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ১২:১৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬