ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

মোঃ মহিদূল ইসলাম, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৯:৫০:০৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / ৫৫১ বার পড়া হয়েছে

নজরুল বর্ষ উপলক্ষে মাগুরায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক ‘জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার ৩১ আগস্ট সকাল ১০টায় জেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোতাকাব্বীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা, জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, মাগুরার সিভিল সার্জন ডা. মোহাম্মদ শামীম কবির এবং সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আলফাজ উদ্দীন।

​অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, মাগুরা পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ কিজিল খান, জাসাসের জেলা সভাপতি অ্যাডভোকেট মিহির, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ নওয়াব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​উদ্বোধনী পর্ব শেষে মাগুরা জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা কাজী নজরুল ইসলামের গান ও নৃত্য পরিবেশন করেন। পরবর্তীতে কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক। ​বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠান সম্পর্কে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিশীল কর্মকাণ্ড তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩৭
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৩
  • ১১:৪৭
  • ৩:৫৩
  • ৫:৩৩
  • ৬:৪৭
  • ৫:৫৭

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

আপডেট সময় : ০৯:৫০:০৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬