ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ২৮ ‘জঙ্গি’ নিহতের দাবি

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ১২:৪৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৫৩ বার পড়া হয়েছে

আফগানিস্তান-পাকিস্তান আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত এলাকায় বিমান হামলা চালিয়ে অন্তত ২৮ ‘জঙ্গি’ নিহতের দাবি করেছে পাকিস্তান সরকারএলাকায় বিমান হামলা চালিয়ে অন্তত ২৮ ‘জঙ্গি’ নিহতের দাবি করেছে পাকিস্তান সরকার। তবে আফগানিস্তানের তালেবান সরকার ও জাতিসংঘ জানিয়েছে, এসব হামলায় অন্তত তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সোমবার পাকিস্তান সরকার জানায়, আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় তিনটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে। দেশটির এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে জানা যায়, পাকতিকা ও কুনার প্রদেশে এসব হামলা হয়েছে।

পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় নিহতের সংখ্যা ২৮ বলে জানালেও দেশটির সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করেনি। এর কয়েক ঘণ্ট আগে আফগান তালেবান কর্মকর্তারা অভিযোগ করেন, রাতভর চালানো পাকিস্তানি বিমান হামলায় আফগান ভূখণ্ডে অন্তত তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন ইউএনএএমএও তিন বেসামরিক নাগরিক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে বলে জানানো হয়েছে। তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। তালেবানের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, কুনার প্রদেশের একটি বাড়িতে হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। পাকতিকা প্রদেশের দুটি স্থানেও হামলার কথা জানান তিনি।

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তপারের সশস্ত্র গোষ্ঠীগুলোকে ঘিরে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানে অবস্থানরত সশস্ত্র গোষ্ঠীগুলো পাকিস্তানে হামলা চালাচ্ছে। তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে আসছে এবং পাকিস্তানের জঙ্গিবাদকে দেশটির অভ্যন্তরীণ সমস্যা হিসেবে বর্ণনা করছে। হামলার প্রতিবাদে কাবুলে নিযুক্ত পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সাম্প্রতিক এই হামলার ঘটনা প্রায় তিন মাসের আপেক্ষিক শান্তাবস্থার পর ঘটল। এর আগে পাকিস্তানের ভেতরে সশস্ত্র হামলা এবং সীমান্ত এলাকায় সংঘর্ষের পর ইসলামাবাদ আফগান ভূখণ্ডে পাল্টা হামলা চালিয়েছে। জাতিসংঘ এর আগেও পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত সংঘাতে বেসামরিক হতাহতের বিষয়ে উদ্বেগ জানিয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চে সীমান্ত সংঘাতের সময় আফগানিস্তানে উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক হতাহতের তথ্যও নথিভুক্ত করেছে ইউএনএএমএ।

তবে সোমবারের হামলায় পাকিস্তানের দেওয়া ২৮ ‘জঙ্গি’ নিহতের দাবির সঙ্গে আফগান তালেবান ও জাতিসংঘের বেসামরিক হতাহতের তথ্যের মধ্যে পার্থক্য রয়েছে। হামলায় মোট কতজন নিহত হয়েছেন এবং নিহতদের পরিচয় কী—তা স্বাধীনভাবে পুরোপুরি যাচাই করা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ২৮ ‘জঙ্গি’ নিহতের দাবি

আপডেট সময় : ১২:৪৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬