ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হার বাংলাদেশের

খেলা ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫১৯ বার পড়া হয়েছে

ফিফা-আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচেও হারের মুখ দেখেছে বাংলাদেশ। জাকার্তায় সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে হেরেছে জামাল ভূঁইয়ার দল। ম্যাচের ৩৫তম মিনিটে রায়ান স্টুয়ার্টের একমাত্র গোলে জয় নিশ্চিত করে সিঙ্গাপুর।

ম্যাচের শুরুতে অবশ্য আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। দ্বিতীয় মিনিটেই কর্নার পায় তারা। জামাল ভূঁইয়ার নেওয়া কর্নার থেকে সুযোগ তৈরি হলেও বক্সে থাকা কোনো বাংলাদেশি খেলোয়াড় বলের নাগাল পাননি। ১৫তম মিনিটে রাকিব হোসেন বল পায়ে সিঙ্গাপুরের বক্সে ঢুকলেও তাকে অনুসরণ করে সতীর্থ না থাকায় আক্রমণটি আর এগোয়নি।

এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে সিঙ্গাপুর। ১৬তম মিনিটে ইলহান ফান্দির শট দুর্দান্তভাবে ঠেকিয়ে বাংলাদেশকে রক্ষা করেন গোলরক্ষক মেহেদী হাসান। ৩৩তম মিনিটে বিপজ্জনক জায়গা থেকে ফ্রি-কিক পায় সিঙ্গাপুর। সেই শটও দারুণ দক্ষতায় ঠেকান মেহেদী। তবে দুই মিনিট পর আর রক্ষা হয়নি।

আরও পড়ুন,

৩৫তম মিনিটে ডান দিক থেকে আসা ক্রসে হেড করে বল জালে পাঠান রায়ান স্টুয়ার্ট। এগিয়ে যায় সিঙ্গাপুর। দ্বিতীয়ার্ধের শুরুতেও আক্রমণ ধরে রাখে স্বাগতিক দল। ম্যাচে ফিরতে বাংলাদেশ একাধিক পরিবর্তন আনে। ৫৭তম মিনিটে শেখ মোরছালিনের বদলে মাঠে নামেন মিনহাজুল করিম। জাতীয় দলের হয়ে এটিই ছিল ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের অভিষেক।

৭১তম মিনিটে জোড়া পরিবর্তন করেন বাংলাদেশের কোচ টমাস ডুলি। মাঠে নামেন সোহেল রানা ও ফাহামিদুল ইসলাম। বদলি নেমে বাঁ প্রান্তে সক্রিয় ছিলেন ফাহামিদুল। ৭৯তম মিনিটে তার ক্রস থেকে রাকিব হোসেনের হেড সিঙ্গাপুরের গোলরক্ষক ঠেকিয়ে দেন।

শেষ দিকে সমতা ফেরাতে রক্ষণ ছেড়ে আক্রমণে ওঠেন হামজা চৌধুরীও। তবে সিঙ্গাপুরের জমাট রক্ষণ ভাঙতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত ৯০ মিনিটের পর আরও ছয় মিনিট খেলা হলেও সমতাসূচক গোল পায়নি জামাল ভূঁইয়ার দল। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিঙ্গাপুর।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হার বাংলাদেশের

আপডেট সময় : ০৬:০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬