ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আট মাসের অন্তঃসত্ত্বা দীপিকা, তবুও ঝুঁকি নিয়ে অ্যাকশন শুটিং!

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় : ১২:৫৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / ৫২৮ বার পড়া হয়েছে

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে তার পেশাদারিত্ব। আট মাসের অন্তঃসত্ত্বা হয়েও নতুন সিনেমার শুটিংয়ে নিয়মিত কাজ করছেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, শারীরিক প্রতিকূলতার মধ্যেও অ্যাকশন দৃশ্যে অংশ নিচ্ছেন তিনি। কাজের সময়সীমা নিয়ে সাম্প্রতিক বিতর্কের পর দীপিকার এমন পেশাদার মনোভাবকে ঘিরে বলিউডে শুরু হয়েছে নতুন আলোচনা।

কয়েক দিন আগেই কাজের শিফট নিয়ে কঠোর শর্ত দেওয়ার অভিযোগে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ এবং ‘কল্কি ২’ সিনেমা থেকে দীপিকা বাদ পড়েছেন বলে খবর প্রকাশিত হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগও ওঠে। তবে এবার নতুন কাজের প্রতি দায়বদ্ধতা দিয়ে সেই সমালোচনার জবাব দিচ্ছেন বলে মনে করছেন তার ভক্তরা।

আগামী অক্টোবরেই দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং দম্পতির ঘরে দ্বিতীয় সন্তান আসার কথা রয়েছে। প্রথম সন্তানের সময় আগাম মাতৃত্বকালীন বিরতি নিলেও এবার শুটিং শেষ করেই বিরতিতে যাওয়ার পরিকল্পনা করছেন তিনি। শাহরুখ খানের ‘কিং’ সিনেমার কাজ শেষ করে বর্তমানে পরিচালক অ্যাটলির নতুন মেগাবাজেট অ্যাকশন সিনেমা ‘রাকা’র শুটিংয়ে ব্যস্ত রয়েছেন দীপিকা।

সিনেমাটিতে চুক্তিবদ্ধ হওয়ার সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, সন্তান জন্মের আগেই নিজের অংশের শুটিং শেষ করতে আউটডোর লোকেশনে কাজ করছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে ইউনিট সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, গর্ভাবস্থার শেষ পর্যায়েও দীপিকা নিয়মিত রাতের শিফটে শুটিং করছেন। স্থির দৃশ্যের পাশাপাশি অ্যাকশন দৃশ্যেও অংশ নিচ্ছেন তিনি।

দিনভর শুটিংয়ের পর আবার বাড়িতে ফিরে দেড় বছর বয়সী বড় মেয়েকেও সময় দিতে হচ্ছে অভিনেত্রীকে। তবে গর্ভাবস্থার শেষ দিকে এমন শারীরিক পরিশ্রম ও অ্যাকশন দৃশ্যে অংশ নেওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক ভক্ত। তাদের প্রশ্ন—পেশাগত দায়িত্বের পাশাপাশি মায়ের স্বাস্থ্য ও অনাগত সন্তানের নিরাপত্তা কতটা নিশ্চিত করা হচ্ছে?

চলতি মাসেই ‘রাকা’ সিনেমার শুটিং শেষ করে চূড়ান্ত মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার কথা রয়েছে দীপিকার। ব্যক্তিগত জীবন, মাতৃত্ব এবং পেশাগত প্রতিশ্রুতি—সবকিছুর মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করছেন দীপিকা। আর এ কারণেই তার বর্তমান কর্মব্যস্ততা এখন বলিউডের আলোচিত বিষয়গুলোর একটি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

আট মাসের অন্তঃসত্ত্বা দীপিকা, তবুও ঝুঁকি নিয়ে অ্যাকশন শুটিং!

আপডেট সময় : ১২:৫৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬