ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় ভয়াবহ আগুনে পুড়ল ৯ স্থাপনা, ক্ষতির দাবি অর্ধকোটি টাকা

স্টাফ রিপোর্টার, ভোলা
  • আপডেট সময় : ০১:১৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / ৫১৮ বার পড়া হয়েছে

ভোলার দৌলতখান উপজেলায় মেঘনা নদীর তীরবর্তী স্লুইজঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলের গোডাউন, বসতঘর, মুদি দোকান, খাবার হোটেল ও জালের গোডাউনসহ নয়টি স্থাপনা পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে দৌলতখান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের স্লুইজঘাট এলাকার বেড়িবাঁধে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দুটি তেলের গোডাউন, দুটি বসতঘর, দুটি মুদি দোকান, দুটি খাবার হোটেল ও একটি জালের গোডাউন পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, সন্ধ্যার দিকে স্থানীয় তেল ব্যবসায়ী শাহাবুদ্দিনের গোডাউন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের স্থাপনায় ছড়িয়ে পড়ে। এতে গোডাউন, বসতঘর, দোকান ও হোটেলগুলো সম্পূর্ণ পুড়ে যায়। তবে তেলের গোডাউনগুলোতে কী পরিমাণ তেল মজুত ছিল, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি সংশ্লিষ্টরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শাহাবুদ্দিনসহ কয়েকজন স্লুইজঘাটের বেড়িবাঁধে অবৈধভাবে গোডাউন নির্মাণ করে তেল মজুত ও ব্যবসা করছিলেন। তাদের দাবি, ওই গোডাউন থেকেই আগুন ছড়িয়ে আশপাশের স্থাপনাগুলো পুড়ে যায়। তবে তেলের গোডাউনগুলো বৈধ না অবৈধভাবে পরিচালিত হচ্ছিল—এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

দৌলতখান উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খন্দকার মেরাজুর ইসলাম জানান, খবর পেয়ে দৌলতখান ও ভোলা সদরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তালিকা তৈরির কাজ চলছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

ভোলায় ভয়াবহ আগুনে পুড়ল ৯ স্থাপনা, ক্ষতির দাবি অর্ধকোটি টাকা

আপডেট সময় : ০১:১৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬