ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২০ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই চাপরাইল বাজারে, চরম দুর্ভোগে ২০ গ্রামের মানুষ

মোঃ জসিম হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:১৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / ৫২০ বার পড়া হয়েছে

দীর্ঘ ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি ঝিনাইদহের চাপরাইল বাজারে। জরাজীর্ণ সড়ক, ভাঙাচোরা অবকাঠামো ও নানা নাগরিক সমস্যায় প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাচ্ছেন বাজারের ব্যবসায়ী, পথচারীসহ আশপাশের প্রায় ২০ গ্রামের মানুষ।

স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই বাজারটি দীর্ঘদিন ধরে অবহেলিত। বর্ষা মৌসুমে সড়ক ও বাজারের বিভিন্ন অংশে পানি ও কাদায় চলাচল কঠিন হয়ে পড়ে। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে যানবাহন চলাচল যেমন ব্যাহত হয়, তেমনি ব্যবসায়ীদেরও ক্ষতির মুখে পড়তে হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, চাপরাইল বাজারের ওপর আশপাশের প্রায় ২০টি গ্রামের মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাবেচা ও যাতায়াতের জন্য নির্ভরশীল। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ বাজারে আসলেও দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় উন্নয়ন না হওয়ায় দুর্ভোগ যেন তাদের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে।

ব্যবসায়ীদের দাবি, বাজারের রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কার, পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন করা হলে ব্যবসা-বাণিজ্যের পরিবেশও উন্নত হবে। একই সঙ্গে সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ কমবে।

স্থানীয়দের প্রশ্ন—২০ বছর ধরে যে বাজারটি হাজারো মানুষের প্রয়োজন মেটাচ্ছে, সেই চাপরাইল বাজারের উন্নয়ন কেন এতদিনেও হয়নি? দ্রুত বাজারটির সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান তারা।

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করে চাপরাইল বাজারের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

২০ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই চাপরাইল বাজারে, চরম দুর্ভোগে ২০ গ্রামের মানুষ

আপডেট সময় : ০৪:১৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬