ঢাকা ০২:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের ফারস প্রদেশে বিশাল গ্যাসের মজুত আবিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০২:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / ৫১৭ বার পড়া হয়েছে

ইরানের দক্ষিণাঞ্চলীয় ফারস প্রদেশে ৭ দশমিক ৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি প্রাকৃতিক গ্যাসের নতুন মজুত আবিষ্কারের ঘোষণা দিয়েছে দেশটি। ইরানের বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের তেলমন্ত্রী জানিয়েছেন, নতুন আবিষ্কৃত গ্যাসের মধ্যে আনুমানিক ৫ দশমিক ৭ ট্রিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য। এই পরিমাণ গ্যাস দেশটির দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রের একটি ধাপ থেকে প্রায় ১৫ বছর ধরে উৎপাদিত গ্যাসের সমপরিমাণ বলে জানিয়েছেন তিনি।

নতুন আবিষ্কৃত গ্যাসক্ষেত্রে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস কনডেনসেটও রয়েছে। গ্যাস ও কনডেনসেট মিলিয়ে পুরো মজুতের আর্থিক মূল্য ১০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বলে জানিয়েছেন ইরানের তেলমন্ত্রী। তিনি বলেন, এই আবিষ্কার ইরানের জন্য সম্পদের একটি নতুন উৎস তৈরি করবে। একই সঙ্গে নতুন গ্যাসের মজুত দেশটির জ্বালানি খাত ও সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ইরানের জ্বালানি খাতে বড় অংশজুড়ে রয়েছে বিশাল প্রাকৃতিক গ্যাসের মজুত। নতুন এই আবিষ্কার দেশটির অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যতে গ্যাস উৎপাদন ও অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।

এর আগেও ফারস প্রদেশে বিভিন্ন সময়ে বড় গ্যাস ও তেলক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিয়েছে ইরান। ২০১৯ ও ২০২৩ সালেও অঞ্চলটিতে জ্বালানি সম্পদের নতুন মজুত পাওয়ার খবর জানিয়েছিল দেশটি। নতুন এই আবিষ্কার ইরানের জ্বালানি সম্পদকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি দেশটির অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

ইরানের ফারস প্রদেশে বিশাল গ্যাসের মজুত আবিষ্কার

আপডেট সময় : ০৮:০২:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬