ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ঈদে মিলাদুন্নবীর বর্ণাঢ্য শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৩:২৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / ৫০৭ বার পড়া হয়েছে

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে দেশ-বিদেশের লাখো মানুষ অংশ নেন। বুধবার রাজধানীতে আয়োজিত এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন অধ্যাপক ড. কুদরত এ খোদা।

শোভাযাত্রার আগে দেওয়া বক্তব্যে তিনি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো বন্ধ করে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ভালোবাসা প্রদর্শনের আহ্বান জানান। এ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠিত হয় আশেকে রাসুল সম্মেলন। এতে দেশের বিভিন্ন দরবারের পীর সাহেবদের পাশাপাশি বিশ্বের প্রায় ৪০টি দেশের প্রতিনিধি অংশ নেন।

সম্মেলনে কুদরত এ খোদা বলেন, ঈদে মিলাদুন্নবী আশেকে রাসুলদের জন্য সবচেয়ে আনন্দের দিন। তার ভাষ্য অনুযায়ী, মুসলিম জাতি দীর্ঘদিন এই আনন্দ উদযাপনের সুযোগ থেকে বঞ্চিত ছিল। বর্তমানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মদিনে প্রাণভরে আনন্দ করার সুযোগ পাচ্ছেন মুসলমানরা।সম্মেলনে ধর্মীয় আলোচনার পাশাপাশি মহানবীর জীবন, আদর্শ ও শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আয়োজনে আলেমদের পাশাপাশি বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরাও বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম, বিচারপতি মো. ফারুক, নজরুল গবেষক ও সাবেক অতিরিক্ত সচিব জাকির হোসেন, কলাম লেখক ও গবেষক ড. মুহাম্মদ নাছির উদ্দীন সোহেল, জাতীয় আইন কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ড. আব্দুল মান্নান মিয়া এবং মুহাদ্দিস এমরান হোসাইন মাজহারী।

দিনব্যাপী সম্মেলন শেষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। শোভাযাত্রায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের পাশাপাশি তার জীবন ও আদর্শ অনুসরণের আহ্বান জানানো হয়।

দেশ-বিদেশের মানুষের অংশগ্রহণে রাজধানীর এই আয়োজন পরিণত হয় বড় ধরনের ধর্মীয় সমাবেশে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয় এবারের আয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

রাজধানীতে ঈদে মিলাদুন্নবীর বর্ণাঢ্য শোভাযাত্রা

আপডেট সময় : ০৩:২৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬