ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপদে ঘুষ নিতে বাসায় ফাইল সই করছেন শালিখা প্রাথমিক শিক্ষা অফিসার হেনায়ারা খানম

মাগুরা জেলা সংবাদদাতাঃ
  • আপডেট সময় : ০১:০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫১২ বার পড়া হয়েছে

শালিখা জনতা ব্যাংকের তিন তলায় এক পুলিশের ফ্লাটে সাবলেট থাকেন হেনায়ারা খানম। অফিসে ঘুষের দেনদরবার নিরাপদ নয় ভেবে টিইও হেনায়ারা খানম সেবাপ্রার্থীদের ফাইলসহ বাসায় ডেকে নিয়ে সেখানেই ঘুষ লেনদেন করছেন।

সেবাপ্রার্থীদের সাথে অফিসে মধ্যস্ততাকারী হিসাবে আলোচনা করছেন আলোকদিয়া সপ্রাবির প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, আনোয়ারুল কবীর কাজল, মোহিদুল ইসলাম, ওবায়দুর রহমান ও পিয়ন রাকিবুল ইসলাম।

আর্থিক লেনদেনের আপোস হলেই এই দালাল শিক্ষকরা ভুক্তভোগীকে টিইও হেনায়ারার বাসায় নিয়ে যান এবং সেখানেই ঘুষ লেনদেন করা হচ্ছে। মাঝে মাঝে উক্ত শিক্ষকদের নিয়ে সন্ধার পর হেনায়ারা তার নিজ বাসায় মিটিং করছেন বলে একাধিক লোক জানিয়েছেন।

এদিকে বদলি ফাইলে কমিটির অন্য সদস্যদের না জানিয়ে এবং মিটিং না করে কমিটির সভাপতির নিকট ফাইল উপস্থাপন করা হয়। কিন্তু উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি টের পেয়ে ফাইল ফেরত পাঠান। বদলি ইচ্ছুক শিক্ষকদের সাথে অফিসের দরজা বন্ধ করে দফায় দফায় মিটিং চলছে।

নিরুপায় শিক্ষকরা ফল, মিস্টি নিয়ে হেনায়ারার অফিস, বাসায় ছুটছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঘুষখোর এই হেনায়ারা নিজেকে মন্ত্রী মহোদয়ের প্রিয়ভাজন বলে দাবী করেন।

তিনি অফিসে বলেন শালিখার রাজনৈতিক নেতারা ফল, মিস্টি ও উপহার পেয়ে হেনায়ারাকেই সমর্থন জানিয়েছেন। পিরোজপুরের নাজিরপুর উপজেলা থেকে ঘুষ ও দূর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত একজন বেহায়া অফিসারকে কারা মদদ দিয়ে শালিখার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা শেষ করছে তা জানতে চায় শালিখার জনগন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯

নিরাপদে ঘুষ নিতে বাসায় ফাইল সই করছেন শালিখা প্রাথমিক শিক্ষা অফিসার হেনায়ারা খানম

আপডেট সময় : ০১:০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬