ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ করার প্রস্তাব ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৩০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫১৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে নিউ মেক্সিকোর একটি মানচিত্র পোস্ট করেন ট্রাম্প। ওই মানচিত্রে ‘মেক্সিকো’ নামটি লাল দাগ দিয়ে কেটে তার নিচে ‘আমেরিকা’ লেখা দেখা যায়। ট্রাম্পের এমন প্রস্তাব অবশ্য তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছেন নিউ মেক্সিকোর গভর্নর মিশেল লুজান গ্রিশাম।

ফক্স নিউজকে দেওয়া বক্তব্যে গভর্নর বলেন, নিউ মেক্সিকোর নাম পরিবর্তন নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই। যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠারও আগে থেকেই অঙ্গরাজ্যটির এই নাম রয়েছে। গভর্নর আরও অভিযোগ করেন, গ্যাসের দাম বেড়ে যাওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় থেকে মার্কিন জনগণের দৃষ্টি সরিয়ে নিতে ট্রাম্প এমন প্রস্তাব দিয়েছেন।

এদিকে, হোয়াইট হাউসের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টে ট্রাম্পের পোস্ট করা মানচিত্রটি পুনরায় পোস্ট করা হলেও নিউ মেক্সিকোর নাম পরিবর্তন নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক উদ্যোগের ঘোষণা দেওয়া হয়নি।

আইনি দিক থেকেও অঙ্গরাজ্যের নাম পরিবর্তনের ক্ষেত্রে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত। যুক্তরাষ্ট্রের Geographic Names Information System বা GNIS-এ থাকা বিভিন্ন ভৌগোলিক স্থানের নাম পরিবর্তনের ক্ষেত্রে প্রেসিডেন্টের ক্ষমতা থাকলেও কোনো অঙ্গরাজ্যের নাম পরিবর্তনের সাংবিধানিক ক্ষমতা প্রেসিডেন্টের নেই। অঙ্গরাজ্যের নাম পরিবর্তন করতে হলে সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের নিজস্ব সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

এর আগে লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার উদ্যোগ নিয়েছিলেন ট্রাম্প। এছাড়া ২০২৫ সালে ‘মেক্সিকো উপসাগর’-এর নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ করার ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে ওই সিদ্ধান্ত মেক্সিকো সরকার প্রত্যাখ্যান করে।

সাম্প্রতিক সময়ে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেও হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও কয়েক ঘণ্টা পরই তিনি ইঙ্গিত দেন, বিষয়টি নিয়ে তিনি খুব একটা আগ্রহী নন। ফলে নিউ মেক্সিকোর নাম পরিবর্তনের এই প্রস্তাব বাস্তবে কোনো সরকারি উদ্যোগে রূপ নেয় কি না, সেটিই এখন দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯

নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ করার প্রস্তাব ট্রাম্পের

আপডেট সময় : ০৫:৩০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬