ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, তিন হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

মোঃ জসিম হোসেন, ঝিনাইদাহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৫৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৪৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রির অভিযোগে তিনটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার উপজেলার মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আদি ঘোষ সুইট, ঘোষ সুইট ও নিউ বাঘাট মিষ্টান্ন ভান্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী সংরক্ষণ, ঢাকনাবিহীন অবস্থায় খাবার রাখা এবং নিউজপেপারে খাদ্যসামগ্রী বিক্রির মতো অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহেরুন। এ সময় তিনি ব্যবসায়ীদের খাদ্যসামগ্রী স্বাস্থ্যসম্মত পরিবেশে সংরক্ষণ ও বিক্রির পাশাপাশি ভোক্তা অধিকার আইন মেনে চলার নির্দেশনা দেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩৭
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৩
  • ১১:৪৭
  • ৩:৫৩
  • ৫:৩৩
  • ৬:৪৭
  • ৫:৫৭

কালীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, তিন হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৪:৫৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬