ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৫২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫২৯ বার পড়া হয়েছে

আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পর কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে থাকলে যুক্তরাষ্ট্রের সব প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে ‘ডিভিডেন্ড’ দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন সহজ হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এই প্রতিশ্রুতি বাস্তবায়নে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে কি না তা তিনি নিশ্চিত নন। তবে রিপাবলিকানরা নির্বাচনে জয়ী হলে প্রতিশ্রুত অর্থ জোগাড় করা সহজ হবে বলে দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, দেশের সব প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের পক্ষে এই অর্থের ব্যবস্থা করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, যুক্তরাষ্ট্র বর্তমানে আগের তুলনায় বেশি অর্থ আয় করছে। ফলে নাগরিকদের এই অর্থ দেওয়ার বিষয়টি সামাল দেওয়া সম্ভব হবে।

তবে ট্রাম্পের এই প্রতিশ্রুতি বাস্তবায়নে কীভাবে অর্থের সংস্থান করা হবে বা এর জন্য কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন হবে কি না সে বিষয়ে বিস্তারিত কোনো পরিকল্পনা তিনি তুলে ধরেননি। এদিকে ডেমোক্র্যাটদের সমালোচনা করে ট্রাম্প বলেন, তারা এমন প্রতিশ্রুতি দিতে পারবে না। ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়বে এবং দেশ অর্থনৈতিক মন্দার দিকে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্প আরও বলেন, তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়ন করবেন। কারণ তিনি সব সময় নিজের প্রতিশ্রুতি রক্ষা করেন। মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ট্রাম্পের এই ৫ হাজার ডলারের প্রতিশ্রুতি এখন মার্কিন রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে প্রতিশ্রুতিটি বাস্তবায়নের প্রক্রিয়া এবং অর্থের উৎস নিয়ে এখনো স্পষ্ট কোনো বিস্তারিত পরিকল্পনা সামনে আসেনি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯

আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প

আপডেট সময় : ১০:৫২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬