ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাকরির প্রলোভনে দুই বোনকে ভারতে পাচার

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:১৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫২০ বার পড়া হয়েছে

চাকরির প্রলোভন দেখিয়ে দুই বোনকে ভারতে পাচার করে অসামাজিক কাজে বাধ্য করার অভিযোগে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সাজাপ্রাপ্ত শহীদ শেখকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার ফরিদপুরের মানবপাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। পরে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায় ২০১১ সালের ২৯ জুলাই ফরিদপুরের একটি জুট মিলে কর্মরত ১৮ ও ২০ বছর বয়সি দুই বোনকে উন্নত চাকরির প্রলোভন দেখান তাদের সহকর্মী শহীদ শেখ। পরে তাদের ভারতে পাচার করে মুম্বাই শহরে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই তরুণীকে অনৈতিক কাজে বাধ্য করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।

ঘটনার পর দুই তরুণীর বাবা ওই বছরের ১৩ আগস্ট সালথা থানায় শহীদ শেখ ও তার স্ত্রীকে আসামি করে মানবপাচার আইনে মামলা করেন। পরে মামলাটি তদন্ত করেন সালথা থানার উপপরিদর্শক ওমর আলী। তদন্ত শেষে একই বছরের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তিনি।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে শহীদ শেখের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেন। তবে মামলায় তার স্ত্রীর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯

চাকরির প্রলোভনে দুই বোনকে ভারতে পাচার

আপডেট সময় : ১২:১৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬