ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শালিখা যুবদল নেতা নয়নের বহিষ্কার ও বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাহেব আলী, মাগুরা :
  • আপডেট সময় : ০৮:৪৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / ৫৩৮ বার পড়া হয়েছে

মাগুরার শালিখা উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সী নয়নুজ্জামান নয়নের বহিষ্কার ও বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়। রবিবার ১২ জুলাই দুপুর ১২.৩০ টার সময় শালিখা উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন, নোটিশ নাকরণ দাবি করে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।

সংবাদ সম্মেলনে মুন্সী নয়নুজ্জামান নয়ন বলেন, গত শুক্রবার ১০ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকার একটি অনলাইন দৈনিকে প্রকাশিত একটি ভিডিওতে শালিখা উপজেলার কৃষি প্রণোদনা কার্ড বিতরণকে কেন্দ্র করে তাকে এবং উপজেলা কৃষি কর্মকর্তাকে জড়িয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। তিনি দাবি করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তার কণ্ঠ নকল করে ওই ভিডিও তৈরি করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, “ভিডিওটিতে আমার কণ্ঠ কিংবা উপজেলা কৃষি কর্মকর্তার কণ্ঠের কোনো মিল পাওয়া যাবে না। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়েই কেন্দ্রীয় কমিটি আমাকে বহিষ্কার করেছে। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে উপস্থিত শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। কণ্ঠ নকল করে ভিডিওটি তৈরি করা হয়েছে এবং এতে তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, “ভিডিওতে আমার কণ্ঠের কোনো মিল নেই। আমাকে কেউ হুমকি দেয়নি এবং এ বিষয়ে আমি থানায় কোনো অভিযোগও করিনি। আমি এই অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

শালিখা যুবদল নেতা নয়নের বহিষ্কার ও বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৮:৪৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬