• Top Menu
dpcnews24.com
Advertisement
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ / ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • মফস্বল সংবাদ
  • তথ্য-প্রযুক্তি
  • বিনোদন
  • শিক্ষা
  • কৃষি
  • খেলাধুলা
  • অন্যান্য
  • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • মফস্বল সংবাদ
  • তথ্য-প্রযুক্তি
  • বিনোদন
  • শিক্ষা
  • কৃষি
  • খেলাধুলা
  • অন্যান্য
  • অপরাধ
No Result
View All Result
dpcnews24.com
No Result
View All Result
Home রাজনীতি

২০১৩ সাল ছিল আওয়ামী লীগের হত্যার মহোৎসব -মোহাম্মদ শফিকুল আলম, প্রেস সচিব

আওয়ামী লীগ হত্যার রাজনীতির মাধ্যমে ক্ষমতায় টিকে ছিল শাপলা চত্বর হত্যাকান্ডে কতজনের মৃত্যু হয়েছে তা এখনো অজানা

dpcnews24 by dpcnews24
মার্চ ১, ২০২৫
in রাজনীতি, হোম
0
শাপলা চত্বরের হত্যাকান্ড নিয়ে আয়োজিত ছায়া সংসদ

শাপলা চত্বরের হত্যাকান্ড নিয়ে আয়োজিত ছায়া সংসদে বিজয়ী দলের বিতার্কিকদের ট্রফি হাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণসহ বিচারকদের সাথে দেখা যাচ্ছে।

0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

পতিত আওয়ামী সরকার বরাবরই হত্যার রাজনীতির মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করে ক্ষমতা পাকাপোক্ত করার কৌশল অবলম্বন করেছিল। ২০১৩ সালে হেফাজতের ওপর ক্র্যাকডাউন করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সরকার নিজেদের জঙ্গিবাদ বিরোধী প্রমাণের চেষ্টা করেছে। জঙ্গিবাদ ও মৌলবাদী তকমা দিয়ে ভিন্নমত দমনের লক্ষ্যে গুম ও খুন করাই ছিল পতিত সরকারের অন্যতম কৌশল। ২০১৪ সালের নির্বাচনকে নির্বিঘ্ন করার জন্য ২০১৩ সাল ছিল আওয়ামী লীগের গুম ও খুনের এক মহোৎসব। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ও হত্যাকান্ডের ঘটনা কাভার করা ছিল আমার সাংবাদিকতা জীবনে এক ভয়ংকর অভিজ্ঞতা। সেই রাতে বারাকাহ, ইসলামী হাসপাতাল ও সিদ্ধিরগঞ্জের হাসপাতালগুলোতে গুলিবিদ্ধ অনেকের লাশ পাওয়া গেলেও সরকার তা স্বীকার করেনি। হেফাজতের সমাবেশে কতজনের মৃত্যু হয়েছে তার সঠিক তথ্য আমরা এখনো জানতে পারিনি। এ বিষয়ে সরকারের পাশাপাশি হেফাজতে ইসলাম নিজেরাও প্রকৃত আহত ও নিহতের তথ্য অনুসন্ধান করতে পারে। আজ ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, শুক্রবার) রাজধানীর এফডিসিতে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের গণসমাবেশে হত্যাকান্ড নিয়ে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মতিঝিলের শাপলা চত্বরে ৫ মে গভীর রাতে হেফাজতে ইসলামের গণসমাবেশে যৌথবাহিনীর অভিযানে যে হত্যাকান্ড ঘটেছিল তা বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়। ঘুমন্ত মুসল্লিদের উপর এই বর্বর গণহত্যার বিচার এখন সময়ের দাবি। ৫ মে রাত ৩ টার দিকে বিজিবি, র‌্যাব ও পুলিশের অভিযানের পূর্বে সমাবেশস্থলের আশপাশের এলাকায় বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দেয়া হয়। ঘুট ঘুটে অন্ধকারে যৌথবাহিনী মুহুর্মুহু গুলি চালিয়ে ২০ মিনিটের মধ্যেই দখল করে নেয় হেফাজতে ইসলামের সমাবেশ স্থল শাপলা চত্বর। এই বর্বরোচিত হামলার সংবাদ প্রচার অব্যাহত রাখায় দিগন্ত ও ইসলামিক টিভির সম্প্রচারও বন্ধ করে দেয়া হয়। হেফাজতের সমাবেশে যৌথবাহিনীর অপারেশনের পর শাপলা চত্বরের আশেপাশে সাদা পাঞ্জাবি পরা বহু মানুষকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পড়ে থাকা লাশ সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়িতে করে বিভিন্ন স্থানে গুম করার তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। দমকল বাহিনীর সদস্যরা পানি দিয়ে রাস্তায় জমে থাকা রক্ত পরিস্কার করার কথাও শোনা গিয়েছিল। ৭ ও ৮ মে ভোরে জুরাইন কবরস্থানে হেফাজত কর্মীদের বহু মৃতদেহ দাফন করা হয় বলে অভিযোগ রয়েছে। যা সাভারের রানা প্লাজার অজ্ঞাত লাশ হিসেবে চালিয়ে দেয়া হয়েছিল।
মাদরাসার যেসব শিশু কিশোর ও ওলামায়ে কেরামরা শাপলা চত্বরে হত্যার শিকার হন তাদের পরিবার র‌্যাব পুলিশের ভয়ে গোপনে নিহতদের লাশ দাফন কাফন করতে বাধ্য হয়। পরিস্থিতি এমন হয়েছিল যাদের পরিবারের সদস্যরা শাপলা চত্বরে হত্যার শিকার হয়েছিল তাদের বিরুদ্ধেও অগণিত মামলা করা হয়েছিল। গ্রেফতারের ভয়ে পলিয়ে ছিলেন শহীদ পরিবারের সদস্যরা।
শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যকান্ডে ক্ষতিগ্রস্থদের সহায়তা ও অপরাধীদের বিচারের দাবিতে ডিবেট ফর ডেমোক্রেসির পক্ষ থেকে ৫ দফা সুপারিশ করা হয়Ñ ১) হেফাজতের সমাবেশে নির্র্মম হত্যাকান্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটনের লক্ষ্যে অতি দ্রুত একটি তদন্ত কমিশন গঠন করা। ২) শাপলা চত্বরের হত্যাকান্ডে নির্দেশদাতাসহ জড়িতদের নাম প্রকাশের মাধ্যমে বিচারের মুখোমুখি করা ৩) বিগত আওয়ামী সরকারের আমলে শাপলা চত্বরের নিহত ও আহত ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করা ৪) গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশসহ জেলা প্রশাসকদের মাধ্যমে শাপলা চত্বরে নিহত ও আহতদের তালিকা প্রণয়ন করা ৫) নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা
ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে “ক্ষমতা হারানোর ভয়েই আওয়ামী সরকার শাপলা চত্বর হত্যাকাণ্ড ঘটিয়েছে” শীর্ষক ছায়া সংসদে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা বিতার্কিকদের পরাজিত করে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, এডভোকেট মোঃ শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক মনিরুজ্জামান মিশন ও সাংবাদিক সাইদুর রহমান। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

Tags: শাপলা চত্বর হত্যাকান্ডহেফাজত
dpcnews24

dpcnews24

Stay Connected test

  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
বার কাউন্সিলকে স্বৈরাচার, ফ্যাসিবাদের দোসরমুক্তকরণ

বার কাউন্সিলকে স্বৈরাচার, ফ্যাসিবাদের দোসরমুক্তকরণ

এপ্রিল ১৯, ২০২৫
ডেমরা থানা ছাত্রদল

ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ফাঁসি চাই

এপ্রিল ২৩, ২০২৫
যাচাইবিহীন ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে দেলদুয়ার ইউএনওর দৃঢ় প্রতিবাদ: স্বচ্ছ যাচাইয়ের আহ্বান, দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যাশা

যাচাইবিহীন ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে দেলদুয়ার ইউএনওর দৃঢ় প্রতিবাদ: স্বচ্ছ যাচাইয়ের আহ্বান, দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যাশা

এপ্রিল ১৯, ২০২৬
ইজরাইলি আগ্রাসনের প্রতিবাদে ৬৪ নং ওয়ার্ডের বিক্ষোভ মিছিল

ইজরাইলি আগ্রাসনের প্রতিবাদে ৬৪ নং ওয়ার্ডের বিক্ষোভ মিছিল

এপ্রিল ৭, ২০২৫

The Legend of Zelda: Breath of the Wild gameplay on the Nintendo Switch

0

Shadow Tactics: Blades of the Shogun Review

0

macOS Sierra review: Mac users get a modest update this year

0

Hands on: Samsung Galaxy A5 2017 review

0
ডেমরায় জমি দখলের অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ

ডেমরায় জমি দখলের অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ

এপ্রিল ২৪, ২০২৬
যাচাইবিহীন ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে দেলদুয়ার ইউএনওর দৃঢ় প্রতিবাদ: স্বচ্ছ যাচাইয়ের আহ্বান, দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যাশা

যাচাইবিহীন ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে দেলদুয়ার ইউএনওর দৃঢ় প্রতিবাদ: স্বচ্ছ যাচাইয়ের আহ্বান, দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যাশা

এপ্রিল ১৯, ২০২৬
মিথ্যা বানোয়াট বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ: দেলদুয়ার উপজেলা প্রশাসনের পক্ষে যাচাইহীনভাবে সংবাদ প্রকাশের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

মিথ্যা বানোয়াট বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ: দেলদুয়ার উপজেলা প্রশাসনের পক্ষে যাচাইহীনভাবে সংবাদ প্রকাশের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

এপ্রিল ১৮, ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বড় ধরনের যান্ত্রিক  ত্রুটি, মেরামতে ধীরগতি

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বড় ধরনের যান্ত্রিক ত্রুটি, মেরামতে ধীরগতি

নভেম্বর ৯, ২০২৫

Recent News

DPC News24

dpcnews24

DPC News24.Ltd

Contacts Number: 01964229099

12 DIT Extention Road, Alam Tower (8th Floor), Motijheel C/A, Dhaka-1000.

Follow Us

Browse by Category

  • অন্যান্য
  • অপরাধ
  • অপরাধ সংবাদ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • কৃষি
  • খেলাধুলা
  • জাতীয়
  • তথ্য-প্রযুক্তি
  • বিনোদন
  • মফস্বল সংবাদ
  • রাজনীতি
  • শিক্ষা
  • সকল সংবাদ
  • সম্পাদকীয়
  • হোম

সর্বশেষ সংবাদ

ডেমরায় জমি দখলের অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ

ডেমরায় জমি দখলের অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ

এপ্রিল ২৪, ২০২৬
যাচাইবিহীন ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে দেলদুয়ার ইউএনওর দৃঢ় প্রতিবাদ: স্বচ্ছ যাচাইয়ের আহ্বান, দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যাশা

যাচাইবিহীন ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে দেলদুয়ার ইউএনওর দৃঢ় প্রতিবাদ: স্বচ্ছ যাচাইয়ের আহ্বান, দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যাশা

এপ্রিল ১৯, ২০২৬

© 2024 DPCNEWS24 LTD - DPCNEWS24 LTD by Online News Portal Bangladesh.

No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • মফস্বল সংবাদ
  • তথ্য-প্রযুক্তি
  • বিনোদন
  • শিক্ষা
  • কৃষি
  • খেলাধুলা
  • অন্যান্য
  • অপরাধ

© 2024 DPCNEWS24 LTD - DPCNEWS24 LTD by Online News Portal Bangladesh.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist