ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্বচ্ছ সিট নীতিমালার দাবিতে ঢাবিতে সিন্ডিকেট ঘেরাও

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১০:৪৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / ৫৯৬ বার পড়া হয়েছে

শিক্ষার্থীবান্ধব ও স্বচ্ছ সিট নীতিমালা প্রণয়নের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভা চলাকালে ‘সিন্ডিকেট ঘেরাও’ কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর নেতারা।

মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। পরে সিন্ডিকেট সভা চলাকালে কনফারেন্স রুমের সামনের করিডোরে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভকারীরা ‘স্বচ্ছ নীতিমালা, দিতে হবে দিয়ে যাও’, ‘গণরুমের পাঁয়তারা, রুখে দেবে ছাত্ররা’, ‘গেস্টরুমের পাঁয়তারা, রুখে দেবে ছাত্ররা’ এবং ‘সে নো, গণরুম’সহ বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদসহ বিভিন্ন হল সংসদের নেতারা উপস্থিত ছিলেন। সন্ধ্যা সাতটার দিকে শাহবাগ থানায় ডাকসু নেতাদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে সহকারী প্রক্টরদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান আন্দোলনকারীরা।

এ সময় ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের অভিযোগ করেন, শাহবাগের ঘটনার শান্তিপূর্ণ সমাধান চাইলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যায়নি। তিনি দাবি করেন, চাইলে তারা পাল্টা প্রতিক্রিয়া দেখাতে পারতেন, তবে ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলার স্বার্থে তা করেননি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

স্বচ্ছ সিট নীতিমালার দাবিতে ঢাবিতে সিন্ডিকেট ঘেরাও

আপডেট সময় : ১০:৪৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬