ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের আমানতকারীরা জরুরি প্রয়োজনে তুলতে পারবেন ১০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১১:০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / ৫৫৫ বার পড়া হয়েছে

একীভূত শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের আমানতকারীদের অর্থ উত্তোলনের সুযোগ আরও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে চিকিৎসার পাশাপাশি অন্যান্য জরুরি প্রয়োজনেও সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন গ্রাহকরা। বুধবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

এর আগে শুধু আমানতকারীর নিজের চিকিৎসার জন্য এই অর্থ উত্তোলনের সুযোগ ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাবা-মা, ছেলে-মেয়ে, ভাই-বোন এবং স্বামী বা স্ত্রীর চিকিৎসাসহ অন্যান্য পারিবারিক জরুরি প্রয়োজনেও এই অর্থ উত্তোলন করা যাবে। যে পাঁচটি ব্যাংকের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য, সেগুলো হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার জন্য তৈরি আগের স্কিম সংশোধন করে নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। সংশোধিত নীতিমালায় পরিবারের জরুরি চাহিদাকে অগ্রাধিকার দিয়ে অর্থ উত্তোলনের শর্ত কিছুটা শিথিল করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, চিকিৎসার পাশাপাশি মেয়ের বিয়ে বা পরিবারের অন্য কোনো সদস্যের আকস্মিক চিকিৎসার মতো প্রয়োজনেও গ্রাহকদের অর্থের প্রয়োজন হতে পারে। এ বিষয়গুলো বিবেচনায় নিয়ে নতুন সুবিধা যুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়েছে। ব্যাংকগুলোর আর্থিক সংকট মোকাবিলায় সরকার ও বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আমানত বীমা তহবিল থেকে এ পর্যন্ত ৮ লাখ ২২ হাজার আমানতকারীকে ৩ হাজার ৮৮৭ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। পাশাপাশি অবশিষ্ট আমানত ফেরত দিতে বিশেষ স্কিম বাস্তবায়ন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের আমানতকারীরা জরুরি প্রয়োজনে তুলতে পারবেন ১০ লাখ টাকা

আপডেট সময় : ১১:০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬