ঢাকা ০৩:০০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের নতুন বাজি শেয়ারবাজার! ওভাল অফিস থেকেই বাজালেন ওয়াল স্ট্রিটের উদ্বোধনী ঘণ্টা

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:১১:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / ৫১৯ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনায়। এবার শেয়ারবাজারকে সামনে রেখে নতুন রাজনৈতিক বার্তা দিয়েছেন তিনি। হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে প্রতীকীভাবে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ ও নাসডাকের উদ্বোধনী ঘণ্টা বাজিয়ে ট্রাম্প বোঝানোর চেষ্টা করেছেন, যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের সাফল্যের পেছনে তার নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। লেনদেন শুরুর পর ট্রাম্প বলেন, বাজার আরও ওপরে যাবে এবং তার বিশ্বাস, শেয়ারবাজার আকাশ ছুঁয়ে ফেলবে।

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন। এর আগে মূল্যস্ফীতির চাপ এবং নিত্যপণ্যের দাম বাড়ায় অর্থনীতি নিয়ে ট্রাম্প প্রশাসনের সমালোচনা বাড়ছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, অর্থনীতি পরিচালনায় ট্রাম্পের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন মাত্র ৩৩ শতাংশ মার্কিন নাগরিক। এদিকে, ‘ট্রাম্প অ্যাকাউন্টস’ নামে নতুন একটি কর্মসূচিরও প্রচারণা চালাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই কর্মসূচির আওতায় যোগ্য শিশুদের জন্য সরকার এক হাজার ডলার করে বিনিয়োগ করবে। পাশাপাশি ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানও এই তহবিলে অর্থ দিতে পারবে।

ট্রেজারি সেক্রেটারির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রায় ৩৮ শতাংশ পরিবারের শেয়ারবাজারে কোনো বিনিয়োগ নেই। নতুন এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষকে বিনিয়োগে উৎসাহিত করার লক্ষ্য সরকারের। এদিকে, কর্মসূচিতে বড় অঙ্কের অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছেন কয়েকজন ধনী উদ্যোক্তাও। তাদের মধ্যে রয়েছেন প্রযুক্তি খাতের উদ্যোক্তা মাইকেল ডেল ও তার পরিবার। সব মিলিয়ে, মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে অর্থনীতি ও শেয়ারবাজার—দুই ইস্যুকেই রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এই কৌশল ভোটারদের কতটা প্রভাবিত করবে, সেটাই এখন দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

ট্রাম্পের নতুন বাজি শেয়ারবাজার! ওভাল অফিস থেকেই বাজালেন ওয়াল স্ট্রিটের উদ্বোধনী ঘণ্টা

আপডেট সময় : ০৭:১১:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬