ঢাকা ১১:২৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংঘাতের মধ্যেও সচল হরমুজ প্রণালি, চলছে তেল-গ্যাসবাহী জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০১:১৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / ৫২৬ বার পড়া হয়েছে

সংঘাতের মধ্যেও সচল হরমুজ প্রণালি

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হলেও, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস—এলএনজি বহনকারী জাহাজের চলাচল অব্যাহত রয়েছে। জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে কয়েকটি বড় এলএনজি ট্যাঙ্কার নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এর মধ্যে রয়েছে গ্রিসের ‘গ্যাসলগ সাংহাই’ এবং কাতারের ‘আল সামরিয়া’, ‘আল দাফনা’, ‘আল গাত্তারা’ ও ‘আল রাইয়ান’।

আরও পড়ুন, 

এদিকে, জাপানের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ৭ থেকে ৯ জুলাইয়ের মধ্যে দেশটির ২২টি জাহাজ হরমুজ প্রণালি পার হয়েছে। এর মধ্যে ছিল ছয়টি বড় তেলবাহী ট্যাঙ্কারও। বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক বাণিজ্যিক জাহাজ চলাচল করে। তাই এই রুটে যেকোনো ধরনের উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও পরিবহন খাতের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়।

আরও পড়ুন, 

তবে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ এখনও পুরোপুরি কাটেনি। হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে যাত্রা পরিচালনার পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে পরিস্থিতির ওপর নজর রাখছে সংশ্লিষ্ট দেশ ও আন্তর্জাতিক শিপিং সংস্থাগুলো। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তার ওপর নির্ভর করবে হরমুজ প্রণালিতে নৌ চলাচল এবং বৈশ্বিক জ্বালানি বাজারের ভবিষ্যৎ পরিস্থিতি।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

সংঘাতের মধ্যেও সচল হরমুজ প্রণালি, চলছে তেল-গ্যাসবাহী জাহাজ

আপডেট সময় : ০১:১৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬