সংবাদ শিরোনাম ::
১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার
নিজস্ব প্রতিনিধি:
- আপডেট সময় : ০৯:১৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ৫৬৭ বার পড়া হয়েছে
চলতি বছরের আগস্ট মাসের প্রথম ১৮ দিনে দেশে ১৯৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৪ হাজার ১৯৪ কোটি ১০ লাখ টাকা। বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার একদিনেই দেশে ৯৮৪ কোটি টাকার রেমিট্যান্স এসেছে। গত বছরের আগস্টের প্রথম ১৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৫০ কোটি ২০ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৩১ শতাংশ।
এদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৮ আগস্ট পর্যন্ত দেশে মোট ৪৮২ কোটি ৬০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৩৯৮ কোটি ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।


















