আপিল বিভাগের নতুন বিচারপতি হাবিবুল গনির শপথ রোববার

- আপডেট সময় : ০৩:৫৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ৫৪১ বার পড়া হয়েছে
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া বিচারপতি মো. হাবিবুল গনিকে রোববার শপথ বাক্য পাঠ করানো হবে। রোববার সকাল সাড়ে ৯টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করাবেন।
এর আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৯৫ অনুচ্ছেদের ১ নম্বর দফা অনুযায়ী রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারপতি মো. হাবিবুল গনিকে শপথ গ্রহণের তারিখ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। শপথ গ্রহণের মধ্য দিয়ে বিচারপতি হাবিবুল গনি আনুষ্ঠানিকভাবে আপিল বিভাগের বিচারকার্যে যুক্ত হবেন।
সুপ্রিম কোর্টের সর্বোচ্চ বিচারিক স্তর আপিল বিভাগে নতুন বিচারপতির এই নিয়োগ বিচারাঙ্গনে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে। রোববারের শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
















