সংবাদ শিরোনাম ::
সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম : রিজভী

নিজস্ব প্রতিনিধি:
- আপডেট সময় : ১১:০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ৫৪৭ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থান—সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বৃহস্পতিবার ২৭ আগস্ট সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, জীবনভর অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন কাজী নজরুল ইসলাম। তিনি ছিলেন যুগান্তরের কবি। যেকোনো অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছেন নজরুল। আন্দোলন-সংগ্রামেও তিনি ছিলেন প্রধান অনুপ্রেরণা।
তিনি আরও বলেন, স্বাধীনতা আন্দোলন থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থান—সব ক্ষেত্রেই নজরুলের আদর্শ ও বাণী মানুষকে অনুপ্রাণিত করেছে। রিজভী বলেন, আজও দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে কাজী নজরুল ইসলামের বাণী মানুষকে রুখে দাঁড়াতে শেখায়।

















