ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক ফায়দা তোলার জন্য তারা ‘লং মার্চ’ করছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:০২:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬১০ বার পড়া হয়েছে

রাজনৈতিক মতপথ ভিন্ন হতে পারে। সভা সমাবেশ লংমার্চ ও বক্তব্য দেওয়ার অধিকার সবার রয়েছে। তবে কে কী বলছে এবং কী উদ্দেশ্যে বলছে সে বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়কের কড়ইকান্দি ফেরিঘাট থেকে কোনাঘাট পর্যন্ত অংশের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, বিভিন্ন ফাঁকফোকর কাজে লাগিয়ে বিরোধী দলগুলো রাজনৈতিক ফায়দা নিতে মাঠে নেমেছে। তারা লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। তবে জনগণকে বুঝতে হবে কে কী বলছে এবং কী উদ্দেশ্যে বলছে। ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর দেশে মব সৃষ্টি ও জবরদস্তির মাধ্যমে নিজেদের মত চাপিয়ে দেওয়ার প্রবণতা দেখা গেছে বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, এর পেছনে রাজনৈতিক শক্তির ইন্ধন রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে গালাগালি করছে তাদের পক্ষেও বিরোধী দলের মঞ্চ থেকে বক্তব্য দেওয়া হচ্ছে। মব তৈরিতে কারা সহযোগিতা করছে এবং কারা এর মাধ্যমে রাজনৈতিক ফায়দা নিতে চাইছে সে বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা চলবে। জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হলে জনগণ ভোটের মাধ্যমে সরকার গঠন করবে। জনসার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো মতবাদ সফল হতে দেওয়া হবে না।

জোনায়েদ সাকি আরও বলেন, ফ্যাসিবাদকে হটানো হয়েছে। ভবিষ্যতে ধর্ম কিংবা অন্য কোনো বয়ানের নামে কেউ ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে সেটিও সফল হতে দেওয়া হবে না। দেশের বর্তমান সংকটের জন্য আগের সরকারের ভুল নীতি ও দুর্নীতির প্রভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি দেশের অভ্যন্তরে গ্যাসের উৎপাদন বৃদ্ধি ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

রাজনৈতিক ফায়দা তোলার জন্য তারা ‘লং মার্চ’ করছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১০:০২:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬