ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জ্বালানি ব্যয়ের চাপে শেয়ারবাজারে নতুন উদ্বেগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬৭২ বার পড়া হয়েছে

সাম্প্রতিক দরপতনের পর টানা দ্বিতীয় সপ্তাহে ঘুরে দাঁড়িয়েছে দেশের শেয়ারবাজার। কম দামে পাওয়া তুলনামূলক ভালো মৌলভিত্তির ও বাছাই করা শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় সপ্তাহজুড়ে সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে। সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে। বাকি দুই দিন ছিল দরপতন। সপ্তাহ শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৩ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহেও সূচক বাড়ায় দুই সপ্তাহে ডিএসইএক্সের মোট উত্থান হয়েছে ৬৩ পয়েন্ট।

তবে বাজারের এই ঘুরে দাঁড়ানোর মধ্যেই নতুন করে উদ্বেগ তৈরি করেছে জ্বালানি তেলের দাম বৃদ্ধি। গত রোববার রাতে সরকার চার ধরনের প্রধান জ্বালানি পণ্যের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেয়। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ও পরিবহন ব্যয় বৃদ্ধির কথা উল্লেখ করে এই দাম সমন্বয় করা হয়। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জ্বালানির দাম বাড়লে পরিবহন ও উৎপাদন ব্যয়ের পাশাপাশি বিভিন্ন কোম্পানির পরিচালন ব্যয়ও বেড়ে যেতে পারে। এতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মুনাফায় চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া জ্বালানির দাম বৃদ্ধির কারণে মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে। আর মূল্যস্ফীতি বাড়লে ঋণের সুদহার কমানোর প্রক্রিয়া বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে। এসব বিষয়কে সামনে রেখে বিনিয়োগকারীদের একটি অংশ নতুন করে সতর্ক অবস্থান নিয়েছেন। একটি শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউজের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, বাজার এমনিতেই চাপের মধ্যে ছিল। এর মধ্যে জ্বালানি তেলের দাম বাড়ানো শেয়ারবাজারের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। উচ্চ জ্বালানি ব্যয়ের কারণে আগামী কয়েক প্রান্তিকে অনেক তালিকাভুক্ত কোম্পানির মুনাফা বৃদ্ধির গতি কমে যেতে পারে বলেও তিনি মনে করেন।

ব্রোকারেজ প্রতিষ্ঠান ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনাতেও জ্বালানির দাম বৃদ্ধিকে বাজারের জন্য নতুন উদ্বেগ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানটির মতে, সাম্প্রতিক দরপতনের পর আকর্ষণীয় দামে থাকা শেয়ারে ব্যাপক দরকষাকষির মাধ্যমে কেনাকাটার কারণে বাজারে পুনরুদ্ধার দেখা গেছে। তবে এই পুনরুদ্ধার কতটা টেকসই হবে তা নির্ভর করবে অর্থনৈতিক উদ্বেগ কমা এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরার ওপর।

এদিকে সপ্তাহে বড় মূলধনি কয়েকটি কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধি ডিএসইএক্সকে ঊর্ধ্বমুখী রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। স্কয়ার ফার্মাসিউটিক্যালস লাফার্জহোলসিম বাংলাদেশ ওরিয়ন ইনফিউশন এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক মিলে ডিএসইএক্স সূচকে ১৮ পয়েন্টের বেশি যোগ করেছে। অন্যদিকে ডিএসইর ব্লু-চিপ কোম্পানিগুলোর সূচক ডিএস৩০ সপ্তাহে ১১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১২ পয়েন্টে দাঁড়িয়েছে।

শরিয়াহভিত্তিক কোম্পানির সূচক ডিএসইএসও ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৬ পয়েন্টে উঠেছে। সব মিলিয়ে সাম্প্রতিক দরপতনের পর বাজারে বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা ফিরলেও জ্বালানি ব্যয় বৃদ্ধি কোম্পানির মুনাফা ও সামগ্রিক অর্থনীতিতে কী প্রভাব ফেলে তার ওপরই এখন বাজারের পরবর্তী গতিপথ অনেকটা নির্ভর করছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৫২
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৮
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩২
  • ৬:১৫

জ্বালানি ব্যয়ের চাপে শেয়ারবাজারে নতুন উদ্বেগ

আপডেট সময় : ১১:১৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬