মাগুরায় কুয়েত প্রবাসীর বিরুদ্ধে ৩ লাখ টাকার মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ

- আপডেট সময় : ০১:০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৫০ বার পড়া হয়েছে
মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামের ২১ বছর কুয়েত প্রবাসী আকবর মোল্লার বিরুদ্ধে ৩ লাখ টাকার মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ উঠেছে মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের গোবরনাদা গ্রামের রত্না বেগমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
কুয়েত প্রবাসী আকবর মোল্লা জানান, গোবরনাদা গ্রামের রত্নার ভাসুর মোঃ তাইজুল ইসলামকে আমি কুয়েতে নিয়ে আসি। তাইজুলের আপন ভাই আহাদ আলীর স্ত্রী রত্না তার আপন ভাই ইয়াহিয়া মৃধার সাথে করে আমার বাড়িতে হঠাৎ উপস্থিত হয়ে ছেলের কাছে নগদ এক লক্ষ টাকা দেয় কুয়েত যাওয়ার উদ্দেশ্য। এই ১ লাখ টাকা দেয়ার বিষয় আমি জানতাম না ছেলেকে রাগ করি বলি টাকা ফেরত দিয়ে দাও। এরপর এক সপ্তাহ পর তারা আমার সাথে ফোনে যোগাযোগ করে তখন তাদের পীড়াপিড়িতে আমি ঝিনাইদহ জেলায় সাধুহাটি বাড়ি কুয়েত প্রবাসী স্বপন নামের এক লোকের সাথে যোগাযোগ করতে বলি। তারা এক লাখ টাকা স্বপনের কাছে দেয়। স্বপন তাদের বলে আহাদ আলীর বয়স ৪৭ বছর হয়ে গেছে এজন্য কুয়েত সরকার তাকে ভিসা দিবে না তখন রত্না তার স্বামীর বয়স কমিয়ে ৪০ বছর এর নিচে পাসপোর্ট করে।
সবকিছু রেডি ছিল কিন্তু হঠাৎ করে ইরান ইজরাইল আমেরিকা যুদ্ধের জাহাজ কুয়েত সমুদ্র বন্দরে অবস্থান করলে কুয়েত সরকার ভিসা বন্ধ করে দেয় যার কারনে আহাদ আলী আসতে পারেনি। তাদের ধৈর্য কম, রত্না তখন বলে আমার স্বামীকে আমি কুয়েত পাঠাবো না ওই এক লক্ষ টাকা ফেরত চাই। তখন টাকা ফেরত দেওয়ার জন্য আমি বারে বারে স্বপনকে ফোন দিলে একসময় সে আমার নাম্বার ব্লক করে দেয় যোগাযোগ করতে পারি না। এর মধ্যে হঠাৎ করে রত্না বাদী হয়ে মোহাম্মদপুর আদালতে আমার ছেলে সহ স্ত্রী এবং আমাকে মিথ্যা ৩ লাখ টাকার মামলা করে দেয়।
মহম্মদপুর সিআর ৪৯৮/২৫, তাং- ২৯/০৫/২৫ মোকাম মাগুরার বিজ্ঞ মহম্মদপুর আমলী আদালত। বাদী মোছাঃ রত্না বেগম (৩৫), পিতা- মোঃ আরজু মোল্যা, স্বামী- মোঃ আহাদ আলী, মাতা- মোছাঃ ফিরোজা বেগম, সাং- গোবরনাদা, ইউনিয়ন- রাজাপুর, থানা- মহম্মদপুর, জেলা- মাগুরা।
আসামী ১। আকাশ মোল্যা (৩০), পিতা- আকবর মোল্যা ২। শাপলা খাতুন (৫০), স্বামী- আকবর মোল্যা ৩। আকবর মোল্যা (৫৫), পিতা- অজ্ঞাত, সর্ব সাং- আমুড়িয়া, সর্ব থানা- মাগুরা সদর, জেলা- মাগুরা। সাক্ষী ১। মোঃ আহাদ আলী, পিতা- পিতা- আঃ সত্তার মোল্যা ২। মোঃ ইয়াহিয়া মৃধা, পিতা- মৃত সুরত আলী মৃধা ৩। স্বপ্না বেগম, স্বামী- জাকির হোসেন, সর্ব সাং- গোবরনাদা, ৪। আব্দুর রহমান, পিতা- মৃত রাশেদ মোল্যা, সাং- রাজপাট, সর্ব থানা- মহম্মদপুর, জেলা- মাগুরা।
১ম ঘটনার দিন তারিখ ও সময় ইং ২০/১০/২০২৪ রোজ- রবিবার সময় সকাল অনুমান ১১.০০ টা। ২য় ঘটনার দিন তারিখ ও সময়: ইং ৩১/১০/২০২৪ রোজ- বৃহস্পতিবার সময় বেলা অনুমান ১২.০০ টা। শেষ ঘটনার দিন তারিখ ও সময়: ইং ১১/০৭/২০২৫ রোজ- শুক্রবার সময় দুপুর অনুমান ০২.০০ টা। মোঃ দঃ বিঃ ৪০৬/৪২০/৫০৬(২) ধারা। বাদীর নালিশের বিবরণ এই যে, আকবর মোল্লা দীর্ঘ অনেক বছর পূর্ব হতে কুয়েত রাষ্ট্রে অবস্থান করছে। ইতিপূর্বে রত্নার ভাসুর মোঃ তাইজুল ইসলাম, পিতা-আঃ সত্তার মোল্যাকে বিদেশে কুয়েত রাষ্ট্রে পাঠয়ে তার নিকট আরও বিশ্বাস ও আস্থা অর্জন করে। আহাদ আলী কুয়েত রাষ্ট্রে যাওয়ার জন্য গত ইং ৩১/১০/২০২৪ তারিখে ইসলামী ব্যাংক, মাগুরা শাখা হতে একাউন্ট- MSA-১০৮১৭ নম্বরে ১ লাখ টাকা প্রদান করে। অতঃপর আহাদ আলীর ১০ কপি পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ড ও নাগরিক সনদপত্র নেয়। কোন লিখিত পড়িত করা হয়নি, ৪ মাস সময়ের মধ্যে ড্রাইভিং ভিসায় কুয়েত রাষ্ট্রে চলে যাবে।
ঘটনার এই বিষয়ে বিস্তারিত জানতে শুক্রবার ১৮ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫ টার সময় আহাদ আলীর গোবরনাদা গ্রামের বাড়িতে দুইজন সাংবাদিক মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ ও সহ-সভাপতি সাহেব আলী উপস্থিত হলে উক্ত মামলার বাদী রত্না বেগমকে বাড়িতে পায়। তারপর তাকে এই মামলার বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের কিছু বলবেন না বলে জানায়। পরবর্তীতে আশেপাশের লোকজনের উপস্থিতিতে আমরা তাদেরকেও বিষয়টি অনুরোধ করে অবগত করে জানায় রত্না বেগম আপনাদের সামনে ঐ বিষয়ে তথ্য অপারগতা প্রকাশ করেন। তাতে বুঝা যায় মামলার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে প্রতীয়মান হয়।













