মাগুরায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে বরাদ্দের টাকা আদায়ের অভিযোগ
- আপডেট সময় : ১০:৪৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
- / ৫২৫ বার পড়া হয়েছে
গঙ্গারামপুর দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র মেরামতের বরাদ্দ ১ লাখ ৫০০০০ হাজার টাকা থেকে শালিখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইউপিইও হেনায়ারা খানম ২০০০০ থেকে ৩০০০০ টাকা নিয়েছে।
গত জুলাই মাসের প্রথম সপ্তাহে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভিজিট করেন এবং প্রধান শিক্ষক প্রশান্ত কুমারের নিকট বিগত ৩ বছরের হিসাব চান। পরিদর্শন খাতায় তার সই আছে।
পরে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে ক্ষুদ্র মেরামত বরাদ্দ থেকে ২০০০০-৩০০০০ হাজার টাকা আদায় করেন।
প্রত্যক্ষদর্শী একজন সহকারী শিক্ষক নাম প্রাকাশ না করার শর্তে বলেন, হেনায়ারা খানম স্কুলে এসেই বলতে থাকেন জনগণ আপনাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন যে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ করেছেন শিক্ষকগন। শেষে টাকার রফা হলে তিনি চলে যান।
সরকারী বরাদ্দের টাকা হেনায়ারা খানম কেন নিবে এবং শালিখা উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন হবে কিভাবে? মাগুরার ডিসি, এমপি, মন্ত্রী, ইউএনও এরকম একজন ঘুষখোর অফিসারের কুকীর্তি কবে ব্যবস্থা নিবেন জনগন জানতে চায়। এ বিষয়ে গঙ্গারামপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এছাড়া শালিখা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরের মুঠোফোনের অডিও রেকর্ড বক্তব্য সূত্রে জানা যায়, হেনায়ারা খানমের খাস লোক হয়ে সরাসরি বিভিন্ন পন্থায় টাকা কালেকশন করে তিলখড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী রকিব হোসেন। খাটোর রামানন্দকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী অপু মিয়ার বাড়িতে টিও যাতায়াত করার গুঞ্জন শোনা যায়।















