ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রণবীর দীপিকার ঘরে ফের কন্যাসন্তান

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:২৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫২৭ বার পড়া হয়েছে

ফের খুশির জোয়ার নেমেছে বলিউড তারকা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের পরিবারে। দ্বিতীয়বার বাবা-মা হয়েছেন এই তারকা দম্পতি। শনিবার ১৯ সেপ্টেম্বর কন্যাসন্তানের জন্ম দিয়েছেন দীপিকা পাড়ুকোন।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছোট্ট পায়ের ছাপের ছবি পোস্ট করে সুখবরটি জানিয়েছেন রণবীর ও দীপিকা। সেখানে লেখা হয়েছে ‘ওয়েলকাম বেবি গার্ল’। পোস্টে রণবীর ও দীপিকার নামের পাশাপাশি তাদের বড় মেয়ে দুয়া পাড়ুকোন সিংয়ের নামও রয়েছে।

সুখবর প্রকাশ্যে আসার পর ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন তারকা দম্পতি। তাদের পোস্টে অল্প সময়ের মধ্যেই বিপুলসংখ্যক প্রতিক্রিয়া জমা পড়ে। বলিউডের পাশাপাশি সংগীতাঙ্গনের তারকারাও তাদের অভিনন্দন জানিয়েছেন।

এর আগে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথম কন্যাসন্তানের বাবা-মা হন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। মেয়ের নাম রাখা হয় দুয়া পাড়ুকোন সিং। এবার প্রায় দুই বছর পর পরিবারে এলো আরেক কন্যাসন্তান।

দীর্ঘদিন প্রেমের পর ২০১৮ সালের নভেম্বরে বিয়ের বন্ধনে আবদ্ধ হন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ইতালির লেক কোমোতে জমকালো আয়োজনে তাদের বিয়ে হয়। এরপর থেকেই বলিউডের অন্যতম আলোচিত তারকা দম্পতি হিসেবে ভক্তদের আগ্রহের কেন্দ্রে রয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩৭
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৩
  • ১১:৪৭
  • ৩:৫৩
  • ৫:৩৩
  • ৬:৪৭
  • ৫:৫৭

রণবীর দীপিকার ঘরে ফের কন্যাসন্তান

আপডেট সময় : ০১:২৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬