সংবাদ শিরোনাম ::
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইউরিয়া ও ডিএপি সার জব্দ
মোঃ জসিম হোসেন, জেলা প্রতিনিধি ঝিনাইদহ:
- আপডেট সময় : ০৭:০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- / ৫৭০ বার পড়া হয়েছে
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের সুন্দরপুর বাজারে অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।
অভিযানে মেসার্স রনি ট্রেডার্সের গোডাউন থেকে ৯ (নয়) বস্তা ইউরিয়া সার এবং ২৪ (চব্বিশ) বস্তা ডিএপি সার জব্দ করা হয়।
অভিযান চলাকালে উপজেলা কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে স্থানীয় জনগণের উপস্থিতিতে জব্দকৃত সার সরকার নির্ধারিত মূল্যে মোট ৩৭ হাজার ৩৫০ টাকায় বিক্রি করা হয়। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
প্রশাসন জানায়, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারের কৃত্রিম সংকট প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।















